নতুন সরকারের কাছে জ্যোতির চাওয়া
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৫ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার
বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ছবি : বিসিবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে জাতীয়বাদী দল (বিএনপি)। দুই তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে এককভাবে সরকার গঠন করেছে তারেক রহমানের নেতৃত্বাধীন দলটি। নতুন সরকারের কাছে অনেকেই অনেক দাবি করছেন। বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও বোধ হয় সেটাই করলেন।
আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন জ্যোতি। সেই স্ট্যাটাসে তেমন কিছুরই ইঙ্গিত পাওয়া গেলো।
জ্যোতি লিখেছেন, ‘এতো জায়গা-পদ নিয়ে কাড়াকাড়ি বা মারামারি কেন? জনগণের সেবার জন্য, দেশের কল্যাণের জন্য তো? কিন্তু আদতে আমরা আছি কেমন? আমরা দেশের মানুষ অনেক বোকা, খালি আমাদের বেসিক প্রয়োজনগুলা নিশ্চিত করে দেন আমরা কোনো প্রশ্নই তুলবো না। যেমন: শিক্ষা, চিকিৎসা, সড়ক ব্যবস্থা, দ্রব্যমূল্য হাতের লাগালে রাখা সিম্পল হিসাব!’
দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে জ্যোতি লিখেছেন, ‘একটা ১৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ৫ হাজারেও বেশি রোগী, আছে কিছু সংখ্যক নার্স, হাতে গোনা ডাক্তার। তাইলে কেমনে পাবে চিকিৎসা? মাথা ব্যথা আছে; নাই।’
জাতীয় দলের অধিনায়ক জ্যোতি তুলে ধরেছেন দেশের সড়কের দুরবস্থাও। তিনি লিখেছেন, ‘যে রাস্তা দিয়ে আমরা চলাচল করি (দূর পাল্লার কিছু রাস্তা ছাড়া) মনে হয় সুস্থ সবল মানুষ অসুস্থ্য হয়ে যাবে; বয়স্ক, অসুস্থ্য, গর্ভবতী মা- ওদের যে কি অবস্থা হয় আল্লাহ জানেন। এইটা নিয়ে কথা বলেন না!’
সরকারের কথা উল্লেখ না করলেও জ্যোতি যেন তাদের কাছেই আবদার করলেন এই সমস্যাগুলো সমাধানের। তিনি লিখেছেন, ‘আমরা দেশের মানুষ সত্যিই অনেক বোকা। আমরা সহজে খুশি হয়ে যাই, আমাদের জন্য অনেক অনেক কিছু করা লাগবে না! আমাদের দৈনন্দিন জিনিসগুলা ঠিক করে দেন, বাকি যা করতে মন চায় করেন না, কে প্রশ্ন করতে যায়!’
- অনিয়মের সব সিন্ডিকেট ভেঙে দিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
- নতুন সরকারের কাছে জ্যোতির চাওয়া
- চাঁদ দেখা গেছে, রোজা শুরু আগামীকাল
- ২০২৭ বিশ্বকাপে জায়গা পেতে চ্যালেঞ্জে বাংলাদেশ
- মালয়েশিয়াকে উড়িয়ে তিনে তিন বাংলাদেশের
- কারিকুলাম পর্যালোচনা করে শিক্ষায় সংস্কার আনা হবে: মন্ত্রী
- মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত
- জাতির উদ্দেশে সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- নতুন মন্ত্রিসভায় নারী মাত্র তিনজন
- আজ দুপুর থেকে ৮ ঘণ্টা গ্যাস থাকবে না
- সাবেক এমপি জেবুন্নেছাসহ ৩ আওয়ামী নেতার জামিন
- সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি
- দেশের বাজারে সোনার দাম কমলো, ভরিতে কম ৩২৬৬ টাকা
- জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- শপথ নিলেন ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী
- নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন
- মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- অস্ট্রেলিয়ার ভাগ্য এখন জিম্বাবুয়ের হাতে
- মন্ত্রিসভায় কোন বিভাগ থেকে কতজন আসল
- বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিকেলে মন্ত্রীপরিষদের শপথ, ৪৯ সদস্যের মন্ত্রিসভায় আছেন যারা
- প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারেক রহমান
- ২টি শপথ নিলেন জামায়াত জোটের এমপিরা
- পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে কাজ করবো: রুমিন ফারহানা
- নতুন মন্ত্রিসভায় নারী প্রতিনিধিত্ব প্রশ্নের মুখে
- ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল
- ট্রাম্পের বিরুদ্ধে হিলারি, এপস্টাইন ফাইল নিয়ে ‘লুকোচুরি’ হচ্ছে
- আলোচনায় থেকেও মন্ত্রিসভায় জায়গা পেলেন না যারা
- কাল সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান










