নভেম্বরে কমেছে গণধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের হার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৮ পিএম, ২ ডিসেম্বর ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
অক্টোবর মাসে দেশে মোট ৪৩৬ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছিল। এরমধ্যে ৪৪ জন গণধর্ষণসহ মোট ২১৬ জন ধর্ষণের শিকার হয়েছিল। তবে নভেম্বর মাসে সরকারের গৃহিত নানান পদক্ষেপে এর প্রকোপ কিছুটা কমেছে। এ মাসে তা কমে দাড়িয়েছে ৩৫৩ জনে। এর মধ্যে ১৮ জন গণধর্ষণসহ মোট ১৫৩ জন ধর্ষণের শিকার হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
মঙ্গলবার (০১ ডিসেম্বর) মহিলা পরিষদের লিগ্যাল এইড উপ-পরিষদের একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, গত নভেম্বর মাসে মোট ৩৫৩ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। যার মধ্যে ১৮ জন গণধর্ষণসহ মোট ১৫৩ জন ধর্ষণের শিকার হয়েছে। কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছেন ৯৪ জন এবং কন্যাশিশু গণধর্ষণের শিকার হয়েছে ৭ জন।
দেশে শ্লীলতাহানির শিকার হয়েছে ৫ জন। যার মধ্যে শিশু রয়েছে ৩ জন। যৌন নিপীড়নের শিকার হয়েছে ৭ জন যার মধ্যে শিশু রয়েছে ৬ জন। এসিডদগ্ধের শিকার হয়েছে ৪ জন শিশু এবং এসিডদগ্ধের কারণে মৃত্যু হয়েছে ১ জনের। অগ্নিদগ্ধের শিকার হয়েছে ৪ জন, যার মধ্যে মৃত্যু হয়েছে ২ জনের।
এদিকে, দেশে উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ৭ জন। শিশু অপহরণ হয়েছে মোট ১১ জন। পাচারের শিকার হয়েছে ৫ জন। বিভিন্ন কারণে ৩৮ জনকে হত্যা করা হয়েছে যার মধ্যে শিশু রয়েছে ১২ জন। এছাড়া ৫ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে।
যৌতুকের কারণে নির্যাতন হয়েছে ৯ জন, যার মধ্যে হত্যা করা হয়েছে ৪ জনকে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ১১ জন, যার মধ্যে শিশু রয়েছে ৪ জন।
বিভিন্ন নির্যাতনের কারণে আত্মহত্যা করেছে ১৩ জন, যার মধ্যে শিশু রয়েছে ৫ জন এবং রহস্যজনক মৃত্যু হয়েছে ৪৩ জনের, যার মধ্যে শিশু রয়েছে ১২ জন। বাল্যবিবাহ সংক্রান্ত ঘটনা ঘটেছে ১৪ টি। সাইবার ক্রাইম অপরাধের শিকার হয়েছে ৩ জন, যার মধ্যে শিশু রয়েছে ১ জন।
-জেডসি
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











