ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ২২:২২:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

নভেম্বরের আগে লোডশেডিংয়ে উন্নতির আশা নেই

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২০ পিএম, ১০ অক্টোবর ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

গ্যাস আনতে না পারায় নভেম্বরের আগে লোডশেডিং পরিস্থিতির উন্নতির আশা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

সোমবার (৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, লোডের কারণে দিনের বেলা কিছু পাওয়ার প্ল্যান্ট বন্ধ রাখতে হচ্ছে। আবার দিনে যেগুলো চালাচ্ছি সেগুলো রাতে বন্ধ রাখছি। এজন্য লোডশেডিংয়ের জায়গাটা একটু বড় হয়ে গেছে।

তিনি বলেন, চেয়েছিলাম অক্টোবর থেকে লোডশেডিংই থাকবে না। কিন্তু গ্যাস আনতে না পারায় সেটা করতে পারলাম না। অক্টোবর মাসটা একটু কষ্ট করতে হবে। আশা করছি, নভেম্বর থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে।

নসরুল হামিদ বিপু বলেন, আশা করেছিলাম, অক্টোবর থেকেই ভালো পরিস্থিতি হয়ে যাবে। কিন্তু শিল্পে চাহিদা বেড়ে গেছে। তাই আমরা বিদ্যুতে গ্যাস কমিয়ে দিয়েছি। যার কারণেই সমস্যা দেখা দিয়েছে।