নাইজেরিয়ায় স্কুল ভবন ধসে ২১ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৮ পিএম, ১৩ জুলাই ২০২৪ শনিবার
নাইজেরিয়ায় স্কুল ভবন ধসে ২১ জন নিহত
নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একটি স্কুল ভবন ধসে ২১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। রেডক্রস ও প্রত্যক্ষদর্শীরা এ কথা জানিয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সকালে পরীক্ষা চলাকালে রাজ্যের জোস নর্থ জেলার সেন্টস একাডেমি স্কুলের দুই তলাবিশিষ্ট ভবনটি ধসে পড়ে।
রেডক্রস মুখপাত্র নুরুদ্দীন হুসাইন মাগাজি বলেছেন, এই ঘটনায় নিহত হয়েছে ২১ জন। আহত হয়েছে ৬৯জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভবনের ধ্বংসস্তুপের নিচে আটকাপড়াদের আর্তনাদে বাতাস ভারি হয়ে উঠেছে বলে প্রত্যক্ষদর্শরী জানিয়েছেন।
এদিকে তাদের উদ্বিগ্ন বাবা মা সন্তানকে হন্যে হয়ে খোঁজার চেষ্টা করছেন।
এই প্রেক্ষিতে নাইজেরিয়ার ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, উদ্ধারকর্মী ও স্বাস্থ্যকর্মীর পাশাপাশি নিরাপত্তা বাহিনীকেও ঘটনাস্থলে উদ্ধারকাজে মোতায়েন করা হয়েছে।
এদিকে প্লাটু রাজ্যের তথ্য কমিশনার এক বিবৃতিতে জানান, স্কুল ভবন ধসের ঘটনায় আনুমানিক ১২০ জন আটকা পড়েছে এবং আটকা পড়াদের অনেককে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। আহতদের কোনো ধরনের কাগজপত্র বা অর্থ ছাড়াই জরুরি ভিত্তিতে চিকিৎসাসেবা দিতে হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ভবন ধসের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বাসিন্দারা বলছেন, টানা তিনদিনের প্রবল বর্ষণের পর দুর্ঘটনাটি ঘটেছে।
এছাড়া এই মর্মান্তিক ঘটনার জন্য রাজ্য সরকার স্কুলের ভবনটির দুর্বল কাঠামো এবং নদী তীরের কাছে অবস্থানকে দায়ী করেছে।
আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় ভবন ধস নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দেশটিতে গত দুই বছরে এক ডজনেরও বেশি ভবন ধসের ঘটনা রেকর্ড করা হয়েছে। দেশটিতে ২০২১ সালে অর্থনৈতিক রাজধানী লাগোসের ইকোয়ি জেলায় নিমার্ণাধীন একটি সুউচ্চ ভবন ধসে অন্তত ৪৫ জন নিহত হয়েছিল।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা






