ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২১:১৩:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে বিরত থাকতে বললো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৪ এএম, ১২ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। এরই মধ্যে বাশার আল-আসাদের পতনের জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে মস্কো। এবার নিজেদের নাগরিকদের যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমাদেশে ভ্রমণ থেকে বিরত থাকতে নির্দেশনা দিয়েছে পুতিন প্রশাসন।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সতর্কতা জারি করে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে খারাপ সম্পর্কের কারণে ভুক্তভোগী হতে পারে রুশরা।

যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার জটিল সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, ব্যক্তি পর্যায়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

মারিয়া জাখারোভা নিজেদের নাগরিকদের কানাডা ও ইউরোপের দেশগুলোতেও ভ্রমণ থেকে বিরত থাকতে বলেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রও নিজেদের নাগরিকদের রাশিয়ায় ভ্রমণ থেকে বিরত থাকতে বলেছে। দেশটিতে মার্কিনিরা হয়রানি বা বন্দি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

এদিকে সিরিয়ায় বর্তমানে যা ঘটছে তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। এমনকি একটি প্রতিবেশী রাষ্ট্রও এক্ষেত্রে ভূমিকা পালন করেছে বলে দাবি করেন তিনি।
বুধবার (১২ ডিসেম্বর) তেহরানে এক অনুষ্ঠানে খামেনি বলেন, সিরিয়ায় যা ঘটছে তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কমান্ড রুমের ষড়যন্ত্র। এ ক্ষেত্রে কোনো সন্দেহ নেই, যার প্রমাণ আমাদের কাছে আছে।


সূত্র: আল-জাজিরা