নাগার সঙ্গে ডিভোর্স, খোরপোশের ২০০ কোটি নেবেন না সামান্থা!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৮ পিএম, ৩ অক্টোবর ২০২১ রবিবার
ফাইল ছবি
অনেক গুঞ্জনের পর অবশেষে ডিভোর্সের ঘোষণা দিয়েছেন নাগা চৈতন্য ও সামান্থা আক্কিনেনি। শনিবার (২ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে জানিয়েছেন ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই জুটি।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ডিভোর্সের পর খোরপোশের ২০০ কোটি রুপি নাগার কাছ থেকে নেবেন না সামান্থা। আক্কিনেনি পরিবার থেকে তিনি কোনো আর্থিক সহযোগিতা নিতে চান না। কারণ তিনি নিজেই স্বাবলম্বী। এছাড়া নাগার কাছ থেকে অর্থ নেওয়া ঠিক হবে না বলে মনে করছেন এই অভিনেত্রী।
২০১০ সালে তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন নাগা চৈতন্য ও সামান্থা। সিনেমার সেটেই তাদের প্রথম পরিচয়। তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি। ২০১৭ সালের ৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।
জানা গেছে, বিয়ের পরও অভিনয় চালিয়ে যেতে চাইছেন সামান্থা। কিন্তু পর্দায় তার খোলামেলাভাবে উপস্থিতি পছন্দ করছিলেন না নাগা চৈতন্য ও তার বাবা নাগার্জুনা আক্কিনেনি। আর এজন্যই তাদের দূরত্ব তৈরি হয়েছে। এখন তা ডিভোর্স পর্যন্ত গড়িয়েছে।
গত কয়েক মাস ধরে আলাদা থাকছিলেন নাগা ও সামান্থা। শনিবার মাইক্রোব্লগিং সাইট টুইটারে নাগা একটি বিবৃতিতে লিখেছেন, ‘অনেক আলোচনা ও চিন্তার পর সামান্থা ও আমি স্বামী স্ত্রী হিসেবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমরা সৌভাগ্যবান যে আমাদের এক দশকের বেশি বন্ধুত্ব, যা আমাদের সম্পর্কের মূল বিষয় ছিল। আশা করছি এটিই আমাদের বন্ধন টিকিয়ে রাখবে।’
এই অভিনেতা আরো লিখেছেন, ‘এই কঠিন সময়ে সহযোগিতার ও প্রাইভেসি দেওয়ার জন্য আমাদের ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও মিডিয়াকে ধন্যবাদ। আমাদের এগিয়ে যেতে হবে।’ সামান্থাও ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে এই বিবৃতি পোস্ট করেছেন।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান










