নাচতে নাচতে মঞ্চ থেকে পড়ে গেলেন শাকিরা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৯ পিএম, ২৭ মে ২০২৫ মঙ্গলবার
শাকিরার পারফরম্যান্স বরাবরই মনোমুগ্ধকর। ছবি: সোশাল মিডিয়া।
মঞ্চে একইসঙ্গে গানের সুর আর আর নাচের তাল মুন্সিয়ানার সঙ্গে তুলে ধরা যে কতখানি কঠিন, তা শিল্পীমাত্রই জানেন। কিন্তু কলম্বিয়ান পপস্টার শাকিরার সুমধুর কণ্ঠ আর প্রতি পদক্ষেপে অসামান্য শরীরী হিল্লোল বুঝিয়ে দেয়, ‘কঠিন’ শব্দটা তার ডিকশনারিতে অন্তত নেই। কত পারফরম্যান্সের তিনি বিমোহিত করে দিয়েছেন হাজার, লক্ষ দর্শক-শ্রোতাকে, তার ঠিক নেই।
তেমনই এক পারফরম্যান্স চলাকালীন ঘটল বিপত্তি। কানাডার মন্ট্রিলে গানের সঙ্গে নাচতে মঞ্চ থেকে পড়ে গেলেন শাকিরা! তবে তিনি তো সুপারস্টার, পড়ে গিয়েও ভ্রূক্ষেপ নেই। মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়ে ফিরলেন নিজের নৃত্যজাদু নিয়ে। এই দুর্ঘটনায় শাকিরার অনুরাগীরা প্রাথমিকভাবে চিন্তিত হলেও মঞ্চে তার চকিৎ ‘কামব্যাক’ দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। সকলের মুখে একটাই কথা – এভাবেও ফিরে আসা যায়!
নিজের গানের অনুষ্ঠান করতে বিশ্বভ্রমণ করছেন পপস্টার শাকিরা, যার নাম ‘লাস মুহেরেস ইয়া নো লোরান’। কনসার্টের এই নামের বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘মেয়েরা আর কাঁদবে না’। এতে যারা নারীবাদের গন্ধ পাচ্ছেন, তারা অনেকেই দিনকয়েক আগে ভিড় করেছিলেন কানাডার মন্ট্রিলের সেই অনুষ্ঠানে।
সেখানে শাকিরা গাইছিলেন নিজের সুপারহিট গান – ‘হোয়েনএভার, হোয়ারএভার’। সেই গানের সঙ্গে সঙ্গে স্টেজে শরীরী হিল্লোল তুলে তার নৃত্যভঙ্গিমায় মোহিত হচ্ছিলেন দর্শকরা। তারই মাঝে ঘটে গেল বিপত্তি। নাচতে নাচতে ভারসাম্য হারিয়ে একেবারে ‘পপাত চ মমার চ।’ দর্শকাসনে তখন হা-হুতাশ। কিন্তু পড়ে গিয়েও শাকিরা একমুহূর্তের জন্যও যন্ত্রণা বুঝতে দিলেন না কাউকে। যেন কিছু ঘটেইনি, এমনই এক ভাব তার। কত বড় পারফর্মার হলে মুহূর্তের মধ্যে নিজেকে এভাবে সামাল দেওয়া যায়, তা ফের বোঝালেন পপ তারকা।
এই ভিডিও ভাইরাল হতেই প্রশংসার বন্যা নেটদুনিয়ায়। সোশাল মিডিয়ায় শাকিরার অনুরাগীরা লিখছেন, ‘আপনি রানি!’ কারও আবার মন্তব্য, ‘আপনার শক্তিই আপনার সৌন্দর্য।’ কেউ আবার লিখেছেন, ‘পেশাদারিত্ব কাকে বলে, তার চূড়ান্ত নিদর্শন দেখালেন তিনি। আশা করি, পড়ে গিয়েও সুস্থ আছেন তিনি।’
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী







