ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১০:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের নারী ভোটারদের পদচারণায় মুখর ভোটকেন্দ্র রাজধানীসহ সারা দেশে ভোটগ্রহণ চলছে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারেক রহমান

নাটোরে নারী-শিশুদের উন্নয়নে কর্মশালা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৪ পিএম, ২৯ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

ছবি : সংগ্রহ করা

ছবি : সংগ্রহ করা

নারীর ক্ষমতায়ন, শিশু বিকাশ, অটিজম, নিরাপদ মাতৃত্ব এবং নারী নির্যাতন ও পাচার রোধে সচেতনতা সৃষ্টিতে নাটোরে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আকতার বানু।

কর্মশালার উদ্বোধনী সেশনে বক্তারা বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে টেকসই করার লক্ষ্যে উন্নয়নের মূল ধারায় নারী ও শিশুদের সম্পৃক্ত করতে হবে। এজন্যে নারীর ক্ষমতায়ন, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার পাশাপাশি বাল্য বিয়ে, যৌতুক, শিশু ও নারী নির্যাতন ও পাচারের এর মত সামাজিক ব্যাধিগুলোকে রোধ করতে হবে। শিশুর স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশে কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রতন কুমার সাহা এবং কর্মশালা প্রধানের দায়িত্ব পালন করেন জেলা তথ্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।

‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় জেলা তথ্য অফিস এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধি, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষক, ধর্মীয় নেতা এবং সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

জেলা তথ্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, প্রকল্পের আওতায় নাটোর সদর উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে গত তিন মাসে নারী ও শিশু উন্নয়নে সচেতনতা তৈরিতে ১৬টি চলচিত্র প্রদর্শনী, আটটি সঙ্গীতানুষ্ঠান এবং সাতটি উঠান বৈঠকের আয়োজন করা হয়। আগামী তিন মাসে অনুরুপ কর্মসূচী চলমান থাকবে।

প্রকল্পের আওতায় ইতোপূর্বে জেলার বাগাতিপাড়া উপজেলার একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়নে ছয় মাস ব্যাপী নারী ও শিশু উন্নয়নে সচেতনতা তৈরিতে ২৩টি চলচিত্র প্রদর্শনী, ১৪টি সঙ্গীতানুষ্ঠান, ১৬টি উঠান বৈঠক এবং দুই দিন ব্যাপী শিশু মেলার আয়োজন করা হয়।