নানাবাড়ি গেলেই মন ভালো হয়ে যায়: পরীমণি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২০ পিএম, ১৭ জুন ২০২৫ মঙ্গলবার
পরীমণি
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। বেশ কয়েক বছর পর এ বছর পরীমণির ঈদুল আযহা কেটেছে নানারবাড়ি পিরোজপুরের ভান্ডারিয়াতে। শৈশব-কৈশোরসহ জীবনের অনেকগুলো বছর কেটেছে সেখানে। সে্ি িস্মৃতিচারণ করেছেন তিনি এবার নানারবাড়ি থেকে বেড়িয়ে এসে।
কেমন কেটেছে ঈদ জানতে চাইলে মিডিয়াকে তিনি বলেন, ‘সে বাড়িতে গেলেই মন ভালো হয়ে যায়। ভীষণ আনন্দ করেছি। বেশ কিছুদিন ছিলাম। শুধু গরমটা বেশি ছিল। তবে, আনন্দ করেছি খুব।’
পরীমণি আরও বলেন, ‘বাড়ি থেকে কিছুদূরে একটি বিল আছে। অপূর্ব সুন্দর একটি বিল। ওখানে ঘুরতে গেছি। বিলের দিকে তাকিয়ে সূর্যাস্ত দেখেছি। কী যে ভালো লেগেছে। মনে হয়েছে জীবনের সেরা সময় পার করছি। মনে হয়েছে এর চেয়ে সুন্দর আর কিছু নেই।’
উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে নানা শামসুল হক গাজীকে হারিয়েছেন পরীমণি। নানাই ছিল তার সবচেয়ে কাছের মানুষ। ছোটবেলায় মা-বাবাকে হারিয়ে পরী বেড়ে ওঠেন নানা বাড়িতেই।
নানাকে কতটা মিস করেছেন জানতে চাইলে পরীমনি বলেন, ‘আমার জীবনে নানাভাইয়ের অবদান বেশি। যতদিন ছিলাম মনে হয়েছে তিনি কাছাকাছি আছেন। তার জন্য সবাই দোয়া করবেন।’
গ্রামের কথা স্মরণ করে এই নায়িকা বলেন, ‘আমার গ্রামের অনেকেই ভেবেছে তাদের সঙ্গে নায়িকার মতো ব্যবহার করব, তারকার মতো আচরণ করব। কিন্তু না। তাদের কাছে আমি পরীমণি। দুনিয়ার সেরা সেরা পুরস্কার পেলেও আমি গ্রামের মানুষের কাছে বদলে যেতে পারব না। বদলাতে চাইও না তাদের কাছে। আমি যা ছিলাম, তাই থাকতে চাই সারাজীবন গ্রামের মানুষের কাছে।’
পরী আরও বলেন, ‘ওখানে গেলে আমি আমিই হয়ে যাই। আমার ভেতরে যে সরলতা, যে জীবন আমি যাপন করেছি গ্রামে, তাই হয়ে যাই। আমি যত বড়ই হই না কেন, তাদের কাছে আগের পরী থাকতে চাই। এই জীবনটা অনেক সুন্দর।’
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী







