ঢাকা, রবিবার ০৭, জুন ২০২৬ ১০:৩৬:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

নারী আইপিএলে দল পেলেন না বাংলাদেশের কেউই

আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৫ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতে অনুষ্ঠিতব্য নারী প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) নিলামে দল পায়নি বাংলাদেশের কোনো ক্রিকেটার।  সোমবার মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে ডব্লিউপিএলের মেগা নিলাম। সেখানে জাহানারা আলম, সালমা খাতুন, স্বর্ণা আক্তারের নাম উঠলেও আগ্রহ প্রকাশ করেনি অংশগ্রহণকারী পাঁচ দলের কেউই।  

এবারের নিলামে নাম ছিল ৯ বাংলাদেশি ক্রিকেটারের। ভিন্ন সব ক্যাটাগরিতে ছিলেন বাংলাদেশের সব নারী ক্রিকেটাররা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, জাহানারা, সালমা ও স্বর্ণা ছাড়াও নাম লিখিয়েছিলেন রুমানা আহমেদ, নাহিদা আক্তার, লতা মণ্ডল, রিতু মনি ও সোবহানা মোস্তারি। 
নিলাম নিয়ে বাংলাদেশ অধিনায়ক জ্যোতিকে প্রশ্ন করা হয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে। সেখানে জ্যোতি বলেন, ‘আমরা খুব রোমাঞ্চিত। আমরা বিমানবন্দরে থাকার সময় ফোনে নিলাম সরাসরি দেখেছি। যদিও বাংলাদেশের কোনো খেলোয়াড় বিক্রি হয়নি। তবু আমি মনে করি, এটা মেয়েদের ক্রিকেটের জন্য খুব বড় সুযোগ। আর আমাদের দেশে তরুণ খেলোয়াড়েরা এটি থেকে অনুপ্রেরণা নিয়ে নিজেদের উদ্দীপ্ত করবে।’