নারী ক্রিকেটের ফিউচার ট্যুর প্রোগ্রাম: বাংলাদেশের ৫০ ম্যাচ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৭ পিএম, ১৬ আগস্ট ২০২২ মঙ্গলবার
প্রতীকী ছবি
প্রথমবারের মতো নারী ক্রিকেটে ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) নির্ধারণ করল আইসিসি। ১০টি দলকে নিয়ে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত এই সূচি ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। এই সূচিতে প্রতিটি দলের জন্য চারটি করে হোম ও অ্যাওয়ে সিরিজ থাকবে।
এই আন্তর্জাতিক এফটিপিতে ১০ দেশ তিনশটির বেশি ম্যাচ খেলবে। সাতটি টেস্ট ম্যাচ, ১৩৫ ওয়ানডে ও ১৫৯টি টি-টোয়েন্টি হবে।
বাংলাদেশ নারী দল ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে খেলবে ৫০টি ম্যাচ। যেখানে আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে দলটি খেলবে তিন ম্যাচে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। এরপর শ্রীলংকা সফরে সমান তিন ম্যাচে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ রয়েছে।
এই এফটিপিতে প্রথমবার ঘরের মাঠে ২০২৩ সালের জুন-জুলাইয়ে খেলবে বাংলাদেশ। ভারতীয় নারী দল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আসবে। এরপর আরেক এশিয়ান দল পাকিস্তান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আসবে আগামী বছরের অক্টোবর-নভেম্বরে।
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দল যাবে দুই মাস পর। সেখানেও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে থাকছে তিনটি করে ম্যাচ।
অস্ট্রেলিয়া নারী দল ২০২৪ সালের মার্চে বাংলাদেশ সফরে এসে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে।একই বছরের ডিসেম্বরে আয়ারল্যান্ডের সঙ্গে ঘরের মাঠে তিনটি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের মাঠে বাংলাদেশ এফটিপির শেষ সিরিজ খেলবে। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











