নারী চ্যাম্পিয়ন্স লিগে কঠিন পরীক্ষার সামনে রিয়াল মাদ্রিদ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০৫ এএম, ২২ ডিসেম্বর ২০২১ বুধবার
ফাইল ছবি।
নারী চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। সুইজারল্যান্ডে উয়েফার সদর দপ্তর নিয়নে সোমবার অনুষ্ঠিত হয়ে গেল নারী চ্যাম্পিয়ন্স লিগের নক আউ পর্বের ড্র।
ঘরের মাঠ ডি স্টিফানো স্টেডিয়ামে প্রথম লেগে রিয়ালের মেয়েদের বার্সার মুখোমুখি হওয়ার সম্ভাব্য তারিখ ২২-২৩ মার্চ। ৩০-৩১ মার্চ বার্সার মাঠে হবে ফিরতি লেগ।
কোয়ার্টার ফাইনালে বাকি তিন লাইনআপ হলো লিঁও বনাম জুভেন্টাস, আর্সেনাল বনাম উল্ফসবার্গ ও পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ। ফরাসি ক্লাব লিঁও ইউরোপের অভিজাত এ টুর্নামেন্টে সাতবারের চ্যাম্পিয়ন।
সর্বশেষ সংস্করণের সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পিএসজি ও বায়ার্ন মিউনিখ এবার শেষ আটে একে অপরের মুখোমুখি হবে।
এবারই প্রথমবারের মত গ্রুপ পর্বে ছয় ম্যাচে শতভাগ জয় নিয়ে নক আউট পর্ব নিশ্চিত করেছে বার্সার মেয়েরা। অন্যদিকে মাদ্রিদের মেয়েরা এবারই প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগে খেলতে এসেছে।
সেমিফাইনালের ড্র’ও একইসাথে অনুষ্ঠিত হয়েছে। রিয়াল-বার্সার মধ্যে বিজয়ী দল সেমিফাইনালে আর্সেনাল বনাম উল্ফসবার্গের মধ্যে জয়ী দলের মুখোমুখি হবে। জুভেন্টাস-লিঁও ম্যাচের বিজয়ী দল অপর সেমিফাইনালে বায়ার্ন বনাম পিএসজির মধ্যকার জয়ী দলের বিপক্ষে লড়বে। সেমিফাইনাল প্রথম লেগের সম্ভাব্য তারিখ ২৩-২৪ এপ্রিল। ফিরতি লেগ ৩০ এপ্রিল ও ১ মে।
আগামী বছর মে মাসে জুভেন্টাসের মাঠ তুরিনে অনুষ্ঠিত হবে এবারের ফাইনাল।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল



