ঢাকা, রবিবার ০৭, জুন ২০২৬ ৮:৫৫:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

নারী বাইকার তাতিয়ানার প্রাণ গেল সড়কে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৪ পিএম, ২৫ জুলাই ২০২৪ বৃহস্পতিবার

তাতিয়ানা ওজোলিনা।

তাতিয়ানা ওজোলিনা।

সড়কে স্টান্ট করেই হয়েছিলেন বিখ্যাত। শেষ পর্যন্ত সেই সড়কই কেড়ে নিল প্রাণ। ‍দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রাশিয়ার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাতিয়ানা ওজোলিনা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘মোটোতানিয়া’ নামেই পরিচিত ছিলেন।

তুরস্কের সংবাদমাধ্যম তুর্কিয়ে টুডের প্রতিবেদনে বলা হয়, নিজের লাল রঙের বিএমডব্লিউ বাইকে করে মুগলা থেকে বোদোরামে যাচ্ছিলেন তাতিয়ানা। সেখানেই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

তাতিয়ানার সঙ্গে ছিলেন তুরস্কের বাইকার ওনুর ওবুত। দুর্ঘটনায় তার অবস্থা আশঙ্কাজনক। তাদের সঙ্গে থাকা তৃতীয় বাইকার নিরাপদ রয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে অত্যন্ত জনপ্রিয় ছিলেন ‘মোটোতানিয়া’। ইনস্টাগ্রামে তার ১০ লাখ ফলোয়ার রয়েছে, ইউটিউবে এই সংখ্যা ২০ লাখ। বিশ্বজুড়ে মোটরসাইকেল অ্যাডভেঞ্চারে অংশ নিতেন রাশিয়ার এই বাইকার।