নারী বিশ্বকাপ: ভিয়েতনামকে হারিয়ে নকআউট পর্বে নেদারল্যান্ডস
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২২ পিএম, ১ আগস্ট ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
নারী বিশ্বকাপের গ্রুপ পর্ব পার হয়ে শেষ ষোলতে জায়গা পেতে ভিয়েতনামের নারীদের উপর রীতিমত নৃশংসতা চালিয়েছে নেদারল্যান্ডস।
আজ মঙ্গলবার এশিয়ান দল ভিয়েতনামকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে গ্রুপ সেরা হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে ডাচ দলটি।
টুর্নামেন্টে এই পর্যন্ত সবচেয়ে বড় ব্যবধানের এই জয়ের পথে ডাচদের হয়ে জোড়া গোল করেছেন এসমি ব্রুগস ও জিল রুর্ড। এর আগে মরক্কোর বিপক্ষে ৬-০ গোলে জয়লাভ করেছিল জার্মানি । সেটিই ছিল টুর্নামেন্টের সবচেয়ে বড় ব্যবধানের ফলাফল।
ম্যাচের প্রথম ২৩ মিনিটের মধ্যেই চার গোলে এগিয়ে যায় ডাচরা। অপরদিকে ম্যাচের প্রথম মিনিট থেকেই চাপে ছিল ভিয়েতনাম। দীর্ঘ ৯০ মিনিটের ওই ম্যাচে তাদের পোস্ট লক্ষ্য করে অন্তত ৪২টি শট নিয়েছে ডাচ খেলোয়াড়রা।
ম্যাচের অস্টম মিনিটেই গোলের খাতা খোলেন লিকে মার্টেন্স। ভাসানো শটে ভিয়েতনামের গোল রক্ষক থি কিম থান ট্রানকে পরাস্ত করেন তিনি। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুন করেন কাটজা স্লেইজ। ১৮ মিনিটে অসাধারণ দক্ষতায় ব্রুগস তৃতীয় গোল করার পর ভলির সাহায্যে ২৩তম মিনিটে ডাচদের ৪-০ ব্যবধানে পৌঁছে দেন রুর্ড। বিরিতে যাবার মুহুর্তে ৪৫ মিনিটে ড্যানিয়েলে ফন ডি ডঙ্ক ফিরতি বল জালে জড়িয়ে ৫-০ ব্যবধানে পৌঁছে দেন ডাচদের লিড।
বিরতির পর ম্যাচের ৫৭ মিনিটে ব্রুগস এবং ৮৩ মিনিটে রুর্ড আরো একটি করে গোল করলে ৭-০ ব্যবধানের বড় ব্যবধানে জয় পায় নেদারল্যান্ডস।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া




