নারীদের হরমোনে প্রভাব ফেলে ইন্টারমিটেন্ট ফাস্টিং
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪০ পিএম, ২৯ অক্টোবর ২০২২ শনিবার
প্রতীকী ছবি
ওজন ঝরানোর নানা কৌশলের মধ্যে সবচেয়ে কার্যকরী হল ইন্টারমিটেন্ট ফাস্টিং। সারা দিনে নির্দিষ্ট সময়ে মধ্যে যাবতীয় খাবার খাওয়া শেষ করে ১২ থেকে ১৬ ঘণ্টা উপোস করে থাকতে হয় এই নিয়মে। অনেকেই বিশেষ এই পন্থা প্রয়োগ করে সুফল লাভ করেছেন।
কিন্তু বর্তমান গবেষণা বলছে অন্য কথা। বিশেষ ধরনের এই ব্যবস্থায় নারীদের প্রজননের জন্য প্রয়োজনীয় হরমোনের উপর গুরুতর প্রভাব পড়ে।
ঋতুবন্ধ হয়েছে এবং ঋতুবন্ধ হবে এমন নারীদের দু’টি পৃথক দলে ভাগ করে, তাদের উপর ৮ সপ্তাহ ধরে এই ‘ওয়ারিয়র ডায়েট’ পদ্ধতি প্রয়োগ করে দেখেছেন শিকাগোর ‘ইউনিভার্সিটি অব ইলিনয়েস’-এর একদল গবেষক।
এই ডায়েট পদ্ধতিতে ২৪ ঘণ্টার মধ্যে মাত্র ৪ ঘণ্টা খাবার খাওয়ার অনুমতি মেলে। এই সময়ের মধ্যে সমস্ত কিছু খাওয়ার অনুমতি দেওয়া হয়। পরিমাণের ক্ষেত্রেও কোনও বিধি নিষেধ থাকে না। চার ঘণ্টার ওই 'উইন্ডো' বন্ধ হয়ে যাওয়ার পর শুধুমাত্র জল বা জলীয় খাবার খেয়েই থাকতে হয়।
এই ডায়েট চলাকালীন ওই সমস্ত নারীদের রক্তের নমুনা সংগ্রহ করে দেখা গেছে, তাদের হরমোনের মাত্রায় তারতম্য রয়েছে। যারা এই ফাস্টিং করেননি তুলনায় তাদের হরমোনে কোনও প্রভাবই পড়েনি।
গবেষক ক্রিস্টা ভারাডি এবং তার দল লক্ষ করেন, ৮ সপ্তাহ পরেও ওই নারীদের শরীরে 'টেস্টোস্টেরন' এবং 'ইস্ট্রোজেন'-এর মতো হরমোনগুলির উপর বিশেষ কোনও পরিবর্তন আসেনি। তবে 'ডিহাইড্রোপিয়ানড্রস্টেরন’ (ডিএইচডিএ) অস্বাভাবিক হারে কমে গিয়েছে। ডিম্বাণুর গুণমানে আমূল পরিবর্তন ঘটেছে।
ভারাডি বলেছেন, ‘ঋতুবন্ধের পর এই ডায়েট নারীদের ইস্ট্রোজেন হরমোনের উপর মারাত্মক প্রভাব ফেলে। যা বেশির ভাগ ক্ষেত্রেই নেতিবাচক।’
এই ডায়েট পদ্ধতি মেনে বেশির ভাগ নারীরই ওজন কমেছে। ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে বহু কথা প্রচলিত। যেগুলির বেশির ভাগটাই ইঁদুরের উপর করা গবেষণা থেকে পাওয়া।
ভারাডি আরও বলেন, ‘প্রথম পর্যায়ে কিছু মহিলার উপর পরীক্ষামূলকভাবে এই ডায়েট পদ্ধতি শুরু করা হলেও পরবর্তীতে তা এক হাজার জনের উপর করে দেখা হবে। মানুষের উপর ইন্টারমিটেন্ট ফাস্টিং কেমন প্রভাব ফেলছে তার জন্য আমাদের আরও গবেষণা করতে হবে।’
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








