ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৫:২৫:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

নারীর বিরুদ্ধে অপরাধীদের রেহাই নেই: মোদি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১০ পিএম, ২৫ আগস্ট ২০২৪ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের পশ্চিমবঙ্গে আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ-হত্যাকাণ্ডে উত্তাল হয়ে আছে পুরো দেশ। এই হত্যার বিচার ও নারীর নিরাপত্তা নিয়ে রাজপথে নেমে এসেছে লাখো মানুষ। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

আজ রবিবার মহারাষ্ট্রের লাখপতি দিদি অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি বলেন, নারী নিপীড়নে জড়িতরা রেহাই পাবে না। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

কলকাতার মাল্টি সুপার স্পেশালিটি সরকারি হাসপাতাল আরজি করে এক নারী চিকিৎসককে ধর্ষণের পর খুনের ঘটনায় নজিরবিহীন প্রতিবাদ দেখছে ভারত। দোষীদের শাস্তির দাবিতে দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। কলকাতার তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় দিল্লিসহ অন্যান্য রাজ্যেও পালিত হয় ‘মেয়েরা রাত দখল করো’কর্মসূচি।

নরেন্দ্র মোদি বলেন, এমন ঘৃণ্য সহিংসতা ক্ষমার অযোগ্য। সমাজ ও সরকারের দায়িত্ব হচ্ছে নারীদের সুরক্ষা ও সম্মান নিশ্চিত করা। আমরা এমন অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইন করতে যাচ্ছি।‘

মোদি বলেন, এর আগে অভিযোগ ছিল যে এফআইআর নেওয়া হয় না। আমরা সেখানে সংশোধন এনেছি। যদি কোনো নারী থানায় যেতে না চায় তবে তিনি অনলাইনে এফআইআর করতে পারবেন। এই এফআইআর কেউ পরিবর্তন করতে পারবে না।