নারীরা মেধাবী ও সাহসী, প্রয়োজন সুযোগ: স্পিকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৭ এএম, ৪ মার্চ ২০২০ বুধবার
নারীরা মেধাবী ও সাহসী, প্রয়োজন সুযোগ: স্পিকার
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের নারীরা মেধাবী ও সাহসী, তাই তাদের প্রয়োজন সুযোগ।
মঙ্গলবার রাজধানীর গুলশানে এনওয়াই সেন্টারের হালদা ভ্যালী টি লাউঞ্জে ‘এগিয়ে যাওয়া নারী’ শীর্ষক গান উনুক্তকরণ ও ‘নারীর ক্ষমতায়ন’ বিষয়ক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।
তিনি বলেন, নারীদের সুযোগ তৈরি করে দেয়ার জন্য বাংলাদেশ সেই অবস্থানে পৌঁছেছে। এসময় তিনি এ সুন্দর গানের জন্য শিল্পী সুস্মিতা আনিস, এলিটা, প্রিয়াংকা ও কণা, গীতিকার মাহবুব খোরশেদ ও সুরকার ফুয়াদ নাসের বাবুকে ধন্যবাদ জানান।
মনোমুগ্ধকর এ আয়োজনের জন্য স্পিকার আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এমন উৎসবমুখর ও সৃজনশীল আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এ ধরনের আয়োজন নারীদের সৃষ্টিশীল ও সম্ভাবনাময় কাজে অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানে ‘এগিয়ে যাওয়া নারী’ গানের লঞ্চিং করেন স্পিকার।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, তৃণমূল পর্যায়ের নারীরা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে চলেছে। তিনি চ্যালেঞ্জগুলোর উত্তরণ ঘটিয়ে নারীদের আরো এগিয়ে নিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান ।
স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নারীর ক্ষমতায়নে অসামান্য সাফল্য দেখিয়েছে। নারীদের এগিয়ে যাওয়ার পথে যে বাঁধার দেয়াল ছিল, তা ভেঙ্গে দিয়ে নারী সমাজের এগিয়ে যাওয়ার পথ সুগম করেছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, গ্রামীণ নারী উদ্যোক্তা, মেয়েদের শিক্ষাব্যবস্থা, সেনা-বিমান-সরকারি বিভিন্ন ক্ষেত্রে চাকরিতে নারীর অধিকার, রাজনীতিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধি ইত্যাদি ক্ষেত্রে সাফল্যের নমুনা দেখিয়ে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সুস্মিতা আনিসের সভাপতিত্বে অনুষ্ঠানে রোকেয়া আফজাল, রূপালি চৌধুরী, নাসিম সাত্তার, আরফান আলী বক্তব্য রাখেন।
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু






