নার্সারিতে বাহারি ফুলের চাষ করে সফল দুলাল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৯ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার
সংগৃহীত ছবি
৩৭ বছর ধরে নার্সারিতে বাহারি ফুলের চাষ করে সফল হয়েছেন কিশোরগঞ্জের ভৈরবের দুলাল মিয়া। তিনি উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তার নার্সারিতে ১৬-২০ জনের বেশি লোকের কর্মসংস্থান হয়েছে।
সরেজমিনে জানা যায়, নার্সারিতে ফুটেছে গোলাপ, গাঁদাসহ বিভিন্ন প্রজাতির ফুল। মালিকসহ পরিচর্যাকারীরা গাছের পরিচর্যা ও বিক্রির জন্য গোলাপ ও গাঁদা ফুল কাটছেন। নিজের ১২০ শতাংশ জায়গায় গোলাপ, সাদা গোলাপ, গাঁদা, রজনীগন্ধাসহ বিভিন্ন প্রজাতির ফুল চাষ করেন। নার্সারি থেকে ফুল সংগ্রহ করে নিজের দুটি দোকানে পাইকারি ও খুচরা বিক্রি করেন।
সফল ফুল চাষি দুলাল মিয়া জানান, শখ থেকে শুরু করেন ফুল চাষ। প্রথমে সাভারের একটি নার্সারিতে ফুল চাষ শুরু করেন। সেখানে ৮ বছর চাষ করার পর ভৈরব শহরের মাদ্রাসা এলাকায় বাণিজিকভাবে বিভিন্ন প্রজাতির ফুল চাষ শুরু করেন। পরে নিজগ্রামে নিজের জমিতে চাষ শুরু করেন। দীর্ঘ ৩৭ বছর ধরে ফুল চাষ করে সফল তিনি। গড়ে তুলেছেন দুটি ফুল বিক্রির দোকান।
তিনি বলেন, ‘আমার তো নার্সারিসহ দুটি ফুল বিক্রির দোকান আছে। সারাবছরই বিক্রি হয়। যারা শুধু বাগান করেন; তারা দিবসের অপেক্ষায় থাকেন। এ বছর ভালোবাসা দিবস উপলক্ষে বাগান থেকে প্রায় ১৪০০ লাল গোলাপ ও ১ হাজার গাঁদা ফুল কাটা হয়েছে। এসব ফুল দোকানে বিক্রির জন্য পাঠানো হয়েছে।’
দুলাল মিয়া বলেন, ‘বাজারে পাইকারি ১০০ গোলাপ ফুল ১১০০ টাকা দরে বিক্রি হয়। প্রতি মাসে নাসার্রিতে প্রায় ৩৫-৪০ হাজার টাকা আয় করা যায়। তবে ফুল বাগান সবাই করতে পারেন না। মনের সাথে ফুল চাষের সম্পর্ক আছে। সবকিছু যাচাই-বাছাই করেই ফুল চাষে আগ্রহী হয়েছি। এটি পেশা হিসেবে নিয়ে বেশ সফল হয়েছি। সমাজেও এ পেশাকে সম্মান করা হয়। আমি খুব গর্ব বোধ করি।’
নার্সারির শ্রমিক কটিয়াদি উপজেলার জাকির হোসেন বলেন, ‘প্রতিদিন ঘুম থেকে উঠেই নার্সারিতে যত্ন ও পরিচর্যা শেষে ফুল সংগ্রহ করে বিক্রির জন্য দোকানে নিয়ে যাই। সারাবছরই আমাদের ফুলের চাহিদা থাকে। বিশেষ দিবসগুলোতে বেশি চাহিদা থাকে। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে একসঙ্গে তিনটি দিবস পাওয়া যায়। আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখি। নার্সারি থেকে প্রতিদিন ১১০০-১২০০ গোলাপ কাটা হয়। বাজারে পাইকারি ১১ টাকা ও খুচরা ২০ টাকা দরে বিক্রি হয়।’
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন




