নিউমার্কেটে ককটেল বিস্ফোরণ, যান চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৯ পিএম, ২০ এপ্রিল ২০২২ বুধবার
ফাইল ছবি
ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের রেশ এখনও কাটেনি। ঢাকা কলেজ এলাকায় অন্তত ১১টি ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় ঢাকা কলেজ-নিউমার্কেট সংলগ্ন সড়কের যান চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (২০ এপ্রিল) বিকালে ঢাকা কলেজের সামনে একের পর এক ককটেল বিস্ফোরণের পর ওই এলাকায় এখন উত্তেজনা বিরাজ করছে।
গতকাল মঙ্গলবারের (১৯ এপ্রিল) ব্যাপক সংঘর্ষের পর পরিস্থিতি আপাত শান্ত দেখে সকাল থেকে ওই এলাকায় যান চলাচল শুরুর পাশাপাশি মানুষও চলাচল করছিল। কিন্তু ককটেল বিস্ফোরণের পর নতুন করে সংঘর্ষের আশঙ্কায় পথচারীরা আবার সরে পড়তে থাকে।
সেখানে কর্তব্যরত পুলিশ পরিদর্শক গিয়াস উদ্দীন বলেন, ‘কয়েকটি বিস্ফোরণের শব্দ পেয়েছি। যান চলাচল বন্ধ রয়েছে।’
ওই এলাকায় আবার যেন সংঘর্ষ বাধতে না পারে, সেজন্য সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে কলেজ ক্যাম্পাসের ভেতরে ও বাইরে ধারাবাহিকভাবে অন্তত ১১টি ককটেল বিস্ফোরণ ঘটে। ২টি ককটেল বিস্ফোরণ ঘটে কলেজের সামনে সড়কের ওপর।
এই বিস্ফোরণ কারা ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বিস্ফোরণের সময় ঢাকা কলেজের ফটকের সামনে জড়ো হওয়া শিক্ষার্থীদের হাততালি দিতে দেখা গেছে।
কলেজের সামনে অর্ধ শতাধিক শিক্ষার্থীর জটলা রয়েছে। পুলিশের একটি দল কলেজের বিপরীত পাশে চন্দ্রিমা সুপার মার্কেটের দক্ষিণ পূর্ব কোণে সামনে অবস্থান নিয়ে আছে, সেখানে একটি এপিসিও রয়েছে।
সংঘর্ষের অবসান ঘটিয়ে শান্তির আহ্বান জানিয়ে সাদা পতাকা উড়িয়ে ঢাকা কলেজের বিপরীত পাশের ধানমণ্ডি হকার্স মার্কেটের কিছু দোকান খুলেছিল। সেগুলো বন্ধ হয়ে যায় বিস্ফোরণের পরপরই।
ওই এলাকার ৭৫টির মতো বিপণি বিতানের মধ্যে বেশ কয়েকটিতে বুধবার দোকান খুলেছিল। চন্দ্রিমা, নিউ মার্কেট, ঢাকা নিউ সুপার মার্কেটের দোকানগুলো খোলেনি।
নিউ মার্কেটের ব্যবসায়ীরা দোকান খুলতে চাইলেও সংঘর্ষের ঘটনার ‘সমাধান করার আগে’ দোকান খোলা হলে আবারও বিক্ষোভে নামার হুঁশিয়ারি দিয়েছিল ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
গতকাল মঙ্গলবার প্রথম প্রহর থেকে দফায় দফায় সংঘর্ষের কারণে ওই এলাকার সব দোকান দিনভর বন্ধ ছিল। দোকানকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে এক পথচারী নিহত এবং অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



