ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ২১:৪৪:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

নিখোঁজের তিনদিন পর পুকুরে ২ শিশুর মরদেহ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪২ পিএম, ৯ জুলাই ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নোয়াখালী হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নে একটি মাছের প্রজেক্টের পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৯ জুলাই) সকালে ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হেকিম মার্কেটের পাশে একটি পুকুর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। শুক্রবার (৭ জুলাই) সকালে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন তারা।

নিহত শিশুরা হলো, সোনাদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব মাইজচরা গ্রামের নুরনবী ফকিরের ছেলে অন্তর (৭) ও একই এলাকারা আজহার উদ্দিনের ছেলে রাসেল উদ্দিন (৫)। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই।

নিহতের স্বজনরা জানান, শুক্রবার খেলতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি দুই শিশু। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যায়নি। রোববার সকালে ওই পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে স্বজনদের সংবাদ দেন স্থানীয়রা।

সোনাদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হানান জানান, রোববার সকালে পুকুর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে হাতিয়া থানা পুলিশকে সংবাদ দেওয়া হয়েছে। পুলিশের একটি টিম ঘটনাস্থলে রওয়ানা হয়েছে।