নিখোঁজের চার ঘণ্টা পর পুকুরে মিললো শিশুর মরদেহ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪০ পিএম, ১৬ জুলাই ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের চার ঘণ্টা পর পুকুর থেকে আফিয়া (৫)নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কৃষ্ণপুর মধ্যে পাড়ায় একটি পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। আফিয়া ফুলবাড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কৃষ্ণপুর মধ্যেপাড়া এলাকার আজিজুলের মেয়ে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শিশু আফিয়ার চাচা উজ্জ্বল সকালে হার্ট স্ট্রোক করে মারা যান। উজ্জ্বলের দাফন সম্পন্ন করে এসে আফিয়ার খোঁজ খবর শুরু হয়। আফিয়ার সন্ধানে গ্রাম জুড়ে মাইকিং করা হয়। পরে নিখোঁজের চার ঘণ্টা পর নিহতের বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে।
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আফিয়া নামের ওই শিশুর মরদেহ বাড়ির পাশে একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। তবে কীভাবে মারা গেলো, নাকি অন্য কোনো রহস্য রয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে শিশু আফিয়ার এমন মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সূত্র: ইএনবি নিউজ লিঃ
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী







