নিখোঁজের পর মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৫ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
ঠাকুরগাঁওয়ে নিখোঁজের পর মা ও দুই সন্তানের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর কাশিডাঙ্গা এলাকায় তীরনই নদীতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— রাণীশংকৈল উপজেলার কাশিপুর এলাকার রহিম উদ্দিনের স্ত্রী নাসিমা (৪০), তার ছেলে শাওন (৮) ও সাফায়েত (৫)।
মাজেদুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী জানান, মরদেহ তিনটি হাত দড়ি দিয়ে বাঁধা ছিল। এতে অনেকেই ধারণা করছেন, এটি হত্যাকাণ্ড। আবার অনেকে বলেছেন, পরিবারের সঙ্গে অভিমান করে হাত বেঁধে নদীতে ঝাঁপ দিয়ে এভাবে আত্মহত্যা করেছে তারা।
ওসি গুলফামুল ইসলাম জানান, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওই নারী তার স্বামীর সঙ্গে রাগারাগী করে সন্তানদের নিয়ে নিখোঁজ হন। তাদের পরিবারের লোক আজকে সকালে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তার কিছুক্ষণ পরেই খবর আসে মা ও দুই সন্তানের মরদেহ পাওয়া গেছে তীরনই নদীতে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
- নারীদের ঘরে বন্দি রাখতে চায় একটি দল: তারেক রহমান
- জামায়াত আমিরের মন্তব্যে পেশাজীবী নারীদের প্রতিবাদ
- ২৪ ঘণ্টায় ৩ দফা কমল সোনার দাম
- শবে বরাত উপলক্ষ্যে সারাদেশে র্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা
- ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১,৩৫৬ টাকা
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- আংশিক মেঘলা হলেও ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা
- রানি মুখার্জির ভয়াল প্রত্যাবর্তন, বক্স অফিসে হিট ‘মারদানি থ্রি’
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত
- রোহিঙ্গাদের পাসপোর্ট: বাস্তবতা, যুক্তি ও ভবিষ্যৎ ভাবনা
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ
- নারী প্রার্থীদের প্রচারণায় নতুন জোর
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- ইসির ‘দায়িত্বহীনতায়’ ফাঁস ১৪ হাজার সাংবাদিকের তথ্য
- বিএনপি নারী অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ইশরাক
- নারী ভোটার: সংখ্যায় প্রায় সমান, প্রত্যাশায় দৃঢ়
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- টিএসসিতে মাত্র ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা!
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচন ও গণভোট: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ









