নিজ বিউটি পার্লার থেকে নারী উদ্যোক্তার মরদেহ উদ্ধার
ফরিদপুর প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫২ এএম, ১ অক্টোবর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
ফরিদপুরে নিজের বিউটি পার্লার থেকে শান্তা ইসলাম (৩৩) নামের এক নারী উদ্যোক্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর শহরের অনাথের মোড় সংলগ্ন সাঁঝের মায়া ভবনে তার মালিকানাধীন প্রতিষ্ঠানের ভেতরের একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের সূত্রে জানা যায়, শান্তা ইসলাম ডাঙ্গী গ্রামের মৃত কানু মোল্লার মেয়ে। শহরের অনাথের মোড় এলাকায় সাজের মায়া ভবনের নিচতলায় ‘ইয়াং লাইফ বিউটি পার্লার অ্যান্ড লেজার সেন্টার’ নামে তার একটি প্রতিষ্ঠান রয়েছে, যেখানে ২০ জনের বেশি কর্মচারী কাজ করেন।
শান্তার ভাই রাজিব মোল্লা জানান, শহরের টেপাখোলা এলাকার আকিদুল ইসলাম ওরফে রুমন নামে এক ব্যক্তির সঙ্গে শান্তার বিয়ে হলেও ২০২০ সালে তাদের ডিভোর্স হয়ে যায়। তাদের সারা ইসলাম নামে ১৩ বছরের একটি কন্যাসন্তান রয়েছে। তিনি বলেন, ‘‘আজ ভোরে আমার ভাগ্নি ফোন করে জানায়, ‘মা আর নেই।’”
রাজিব মোল্লা আরও বলেন,পরে এসে দেখি ফ্যানের সঙ্গে ঝুলে আছে আমার বোনের দেহ। আমার বোনের আর্থিক কোনো সমস্যা ছিল না। গতকাল রাতেও আমরা হাসপাতালে মাকে দেখতে গিয়েছিলাম। রাত ১১টা পর্যন্ত আমরা তিন ভাই ও বোন শান্তা সেখানে ছিলাম।’
পার্লারের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, দুই দিন আগে প্রতিষ্ঠানে এসে শয়ন কক্ষে রাত্রিযাপন করেন শান্তা। ঘটনার দিন রাতে তার পাশের একটি কক্ষে ছিলেন লাভলী আক্তার (১৮) নামে এক নারী কর্মচারী।
লাভলী আক্তার জানান, ‘রাত প্রায় তিনটা পর্যন্ত প্রাক্তন স্বামী আকিদুল ইসলামের সঙ্গে ভিডিওকলে কথা বলেছেন ম্যাম। একপর্যায়ে চিৎকার করে কথা বলতে থাকেন তিনি। আমি দৌড়ে গেলে আমাকে বের করে দিয়ে ভেতর থেকে রুম আটকে দেন।’
এ ব্যাপারে ফরিদপুরের কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, ‘শান্তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না







