নিজ মাকে চোখ তুলে-আছড়িয়ে হত্যা!
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:৪০ পিএম, ২৬ জুলাই ২০১৮ বৃহস্পতিবার
নিজ মায়ের চোখ তুলে-আছড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে এ পাষান্ড সন্তানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায়। এ উপজেলার সালেহা বেগম (৮০) নামের এক বৃদ্ধাকে চোখ উপড়ে ও আছড়িয়ে হত্যা করেছে তার ছেলে আবুল কালাম বাহার মিজি (৪৫)।
আজ বুধবার সকালে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে দুপুরে পুলিশ আবুল কালামকে (৪৫) আটক করে চাঁদপুর আদালতে প্রেরণ করেছে। এ ঘটনায় নিহত সালেহা বেগমের জামাতা রুহুল আমিন বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।
রুহুল আমিন জানান, তার শাশুড়ি সালেহা বেগম মঙ্গলবার রাতে ঘুমিয়ে ছিলেন। ভোর বেলা তার ছেলে আবুল কালাম ঘরের দরজায় গিয়ে মাকে ডাকাডাকি করেন। সালেহা বেগম ছেলের ডাক শুনে দরজা খুলে দিলে তিনি ঘরে ঢুকেই মায়ের উপর হামলা চালান। মারধরের এক পর্যায়ে মায়ের চোখ উপড়ে ফেলেন এবং কোলে তুলে নিয়ে আছাড় দেন আবুল কালাম। বৃদ্ধার আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধার মৃত্যু হয়।
রুহুল আমিন আরও জানান, আবুল কালাম দীর্ঘদিন কাতারে ছিলেন। দেশে ফিরে আসার পর তিনি হঠাৎ করেই মানসিক রোগগ্রস্ত হয়ে পড়েন। এক বছর ধরে পাবনার মানসিক হাসপাতালে নিজের চিকিৎসা করিয়েছেন তিনি। গত তিন মাস আগে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও সম্প্রতি তার আবার সমস্যা দেখা দেয়।
স্থানীয় লোকজন জানায়, আবুল কালাম দীর্ঘদিন কাতারে ছিলেন। সেখানে অর্থ উপার্জন করলেও দেশে ফিরে এসে দেখেন তিনি নিঃস্ব। এতে মানসিক হতাশায় আক্রান্ত হয়ে পড়েন তিনি। অভিযোগ রয়েছে, তার নিকটজনরাই তার পাঠানো অর্থ হাতিয়ে নেয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কাজী জাকারিয়া জানান, মাকে হত্যার অপরাধে আবুল কালামকে আটক করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান চলছে।
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এলপি গ্যাসের দাম কমল
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা
- ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন
- ঢাকায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩
- জুলাইয়ের স্বাভাবিক বৃষ্টিপাতের আভাস, তাপপ্রবাহও হতে পারে
- গরুর মাংস খেয়ে অ্যালার্জি হলে যা করবেন
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী



