নুসরাতের বলা ‘ওস্তাদ’ শব্দের রহস্য খুঁজছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৩ এএম, ১৪ এপ্রিল ২০১৯ রবিবার
ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় অনেকবার একটি শব্দ বলেছিল। শব্দটি হলো ‘ওস্তাদ’। এই শব্দটি দিয়ে হয়তো কোনো কথা বুঝানোর চেষ্টা করেছিল সে। তবে মূর্ছা অবস্থাতে ‘ওস্তাদ’ শব্দটি ছাড়া আর কিছু উচ্চারণ করতে পারছিল না নুসরাত। এই ‘ওস্তাদ’ শব্দ দিয়ে মারা যাওয়ার আগে কিছু একটা স্পষ্ট বুঝাতে চেয়েছিল ওই ছাত্রী।
এদিকে চিকিৎসাধীন থেকে নুসরাতের মৃত্যুশয্যা পর্যন্ত তার সেবাদাতা নার্স ও চিকিৎসকদের কাছ থেকেও এই বিষয়টি নিশ্চিত হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একই সঙ্গে পিবিআইয়ের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা নুসরাতের মৃত্যুর আগে পর্যন্ত সবসময় হাসপাতালে ছিল। তারা নিজেরাও নুসরাতের মুখ থেকে বের হওয়া ‘ওস্তাদ’ কথাটি অনেকবার শুনেছেন। তাই এই ‘ওস্তাদ’ রহস্য খুঁজছে পুলিশ।
পিবিআইয়ের প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার বলেন, ‘যেখানে নুসরাতের চিকিৎসা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে; সেখানে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার খালেদা বেগম এবং রিমা সুলতানা দুই পুলিশ কর্মকর্তা নুসরাতের কাছাকাছিই সবসময় উপস্থিত ছিল। আমরা চেষ্টা চালিয়েছি ডাক্তার ও নার্সরা, যারা নুসরাতকে সেবা দিচ্ছিল। তারা কেউ অন্য কোনো তথ্য দিতে পারেন কি না।’
তিনি আরও বলেন, ‘সে (নুসরাত) মূর্ছার মধ্যেও বলার চেষ্টা করেছে যে বক্তব্যটি সে তার ভাইয়ের কাছে দিয়েছে। তেমনি বলার চেষ্টা করেছে। নুসরাত শুধু একটি মাত্র শব্দ বলছে, যেটা আগে প্রকাশ করতে চাই নাই। সে মাঝে মাঝে ‘ওস্তাদ’ শব্দটি বলছে। এটার আমরা অর্থ বুঝি নাই। এটা আমরা বের করব।’
পিবিআই প্রধান বলেন, ‘এই ঘটনার পর পিন্সিপালের নাম বার বার আসছে। বলা হচ্ছে তিনি এটা ঘটিয়েছেন। এ ছাড়াও একজন শিক্ষক আছেন আফছার উদ্দিন নামে। যিনি ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন। এই ঘটনার আগেও অনেক কাহিনি আছে। সব কিছু থেকে ওস্তাদ বিষয়টি স্পষ্ট করতে কাজ করা হচ্ছে।’
গত ২৭ মার্চ ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা করেন ওই ছাত্রীর মা। পরে ওই মামলায় গ্রেপ্তার করা হয় অধ্যক্ষকে।
এর জেরে গত ৬ এপ্রিল আলিম পর্যায়ের আরবি প্রথমপত্র পরীক্ষা দিতে সকাল ৯টার দিকে সোনাগাজীর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসাকেন্দ্রে গেলে কৌশলে নুসরাতকে পাশের ভবনের ছাদে ডেকে নেওয়া হয়। সেখানে চার থেকে পাঁচজন বোরকা পরা ব্যক্তি ওই ছাত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুসরাত।গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম






