ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ২২:৩৫:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৭ এএম, ২৪ জুলাই ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্বামী-স্ত্রীর নিথর দেহ অনেকক্ষণ ধরে ঘরের ভেতরে পড়ে ছিল, কেউ টের পায়নি।

রোববার (২৩ জুলাই) দুপুরে উপজেলার কৈলাটি ইউনিয়নের বিষমপুর গ্রামে ঘটেছে এমন হৃদয়বিদারক ঘটনা।

নিহতরা হলেন, সাইদুল ইসলাম (৩০) ও তার স্ত্রী আফছানা আক্তার (২৫)। সাইদুল-আফছানা দম্পতির আব্দুল্লাহ (১০) ও ফাতেমা (৫) নামে দুটি সন্তান রয়েছে।

কলমাকান্দার সিধলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সবার অগোচরে স্বামী-স্ত্রী বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, সাইদুল ইসলাম ও তার স্ত্রী আফছানা আক্তার ঘরে থাকা পুরনো স্টিলের আলমারি রং করে ঘরের বেড়ার পাশে রাখতে যান। এ সময় আলমারির সাথে একটি বিদ্যুতের তার লাগলে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে সাইদুলের বাবা তাজুল ইসলাম গিয়ে দুজনকে মেঝেতে পড়ে থাকতে দেখেন।