নেত্রকোনায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৯ পিএম, ৫ জুলাই ২০২৩ বুধবার
প্রতীকী ছবি
নেত্রকোনার পূর্বধলায় পৃথক পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে এই দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ৪টার দিকে বাড়ির পাশে পুকুরের পানিতে খেলা করছিল পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের আলমপুর পলাশতলা গ্রামের আবু তাহেরের মেয়ে সোনিয়া খাতুন (৭) ও ছেলে রাজু আহমেদ (৪)। এক পর্যায়ে ছোট ভাই রাজু পানিতে ডুবে যাচ্ছে দেখে বড় বোন সোনিয়া তাকে উদ্ধার করতে যায়।
পরবর্তীতে দু’জনেই পানিতে তলিয়ে যায়। পুকুর পাড়ে দাঁড়ানো একটি শিশু চিৎকার চেচামেচি শুরু করলে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে। ততক্ষণে তাদের দু’জনের মৃত্যু হয়।
অপরদিকে, একই উপজেলার আগিয়া ইউনিয়নের উত্তর কালডোয়ার গ্রামে মঙ্গলবার বেলা আড়াই টারদিকে সজীব (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
এলাকাবাসী জানা যায়, উত্তরকাল ডোয়ার গ্রামের রিপন মিয়ার স্ত্রী ২ বছরের শিশু সজীবকে উঠানে রেখে গরুর খাবার দেওয়ার জন্য বাইরে যায়। এক পর্যায়ে শিশু সজীব খেলার ছলে বাড়ির পাশের মাটি কাটার গর্তে পড়ে যায়। পরে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







