নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথম পাঁচে আফগানিস্তান
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৯ পিএম, ৩ নভেম্বর ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
বিশ্বকাপে চতুর্থ জয় পেল আফগানিস্তান। আজ শুক্রবার নেদারল্যান্ডসকে হারিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে উঠে এলেন নবি, রশিদ খানেরা। আফগানদের এই জয় আরও চাপে ফেলল পাকিস্তানকে।
বিশ্বকাপের সেমিফাইনাল খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল হল আফগানিস্তানের। শুক্রবার লখনউয়ে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়ে প্রতিযোগিতার চতুর্থ জয় তুলে নিল হাসমতুল্লা শাহিদির দল। প্রথমে ব্যাট করে নেদারল্যান্ডস করে ১৭৯ রান। জবাবে ৩১.৩ ওভারে ৩ উইকেটে ১৮১ রান তুলে নিলেন আফগানেরা।
এই জয়ের ফলে বিশ্বকাপের পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে উঠে এল আফগানিস্তান। ছ’নম্বরে নেমে গেল পাকিস্তান। নেদারল্যান্ডসের বিরুদ্ধে আফগানদের জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন মোহাম্মদ নবি। ব্যাট হাতে আফগান অধিনায়ক নিজে।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নেদাল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। কিন্তু আফগানিস্তানের স্পিন আক্রমণের সামনে সাফল্য পেলেন না নেদারল্যান্ডসের ব্যাটারেরা। দলের পক্ষে সর্বোচ্চ রান করলেন চার নম্বরে নামা সিব্রান্ড এঙ্গেলব্রেখট। তিনি করলেন ৮৬ বলে ৫৮ রান। মারলেন ৬টি চার।
এ ছাড়া বলার মতো রান পেলেন ওপেনার ম্যাক্স ও’দাউড। তার ব্যাট থেকে এল ৪০ বলে ৪২ রানের ইনিংস। ৯টি চার মারলেন তিনি। তিন নম্বরে নেমে কলিন অ্যাকরম্যানের অবদান ৪টি চারের সাহায্যে ৩৫ বলে ২৯ রান। এ ছাড়া নেদারল্যান্ডসের কোনও ব্যাটারই ২২ গজে থিতু হতে পারলেন না আফগানিস্তানের বোলিং আক্রমণের সামনে।
আজ বল করেও উইকেট পেলেন না রশিদ খান। তবে নবি ৩ উইকেট তুলে নিলেন ২৮ রান দিয়ে। ৩১ রানে ২ উইকেট নূর আহমেদের। ৪০ রান দিয়ে ১টি উইকেট নিয়েছেন মুজিব উর রহমান।
জয়ের জন্য ১৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আফগানিস্তান ৩১.৩ ওভারে খেলা শেষ করে দিল। দুই ওপেনার রহমানুল্লা গুরবাজ (১০) এবং ইব্রাহিম জাদরান (২০) ভাল শুরু করতে না পারলেও সমস্যা হয়নি আফগানদের। তিন নম্বরে নামা রহমত শাহ এবং চার নম্বরে নামা অধিনায়ক শাহিদি দলের ইনিংসের হাল ধরেন। তৃতীয় উইকেটের জুটিতে তারা তুললেন ৭৪ রান। রহমত ৫৪ বলে ৫২ রান করলেন।
অন্যদিকে, দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন শাহিদি। তিনি অপরাজিত থাকলেন ৬৪ বলে ৫৬ রান করে। তার ব্যাট থেকে এল ৬টি চার। শেষ পর্যন্ত তার সঙ্গে ২২ গজে ছিলেন আজমতুল্লা ওমরজাই। তিনি ৩টি চারের সাহায্যে ২৮ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। নেদারল্যান্ডসের বোলারদের মধ্যে সফলতম সাকিব জুলফিকার ২৫ রানে ১ উইকেট নিলেন।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় আফগানিস্তানের বিশ্বকাপ সেমিফাইনাল খেলার আশা আরও বৃদ্ধি করল। নিউ জিল্যান্ডের মতোই সাত ম্যাচ খেলে ৮ পয়েন্ট হল আফগানদের। নেট রান রেটের নিরিখে তারা পঞ্চম স্থানে রয়েছে। কিউয়িদের নেট রান রেট ০.৪৮৪। আফগানদের -০.৩৩০। সম সংখ্যক ম্যাচ খেলে বাবরদের সংগ্রহ ৬ পয়েন্ট। পাকিস্তানের নেট রান রেট -০.০২৪।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু






