ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ২১:৪৭:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ

নড়াইলে ১৮ ওএমএস কেন্দ্রে কম দামে চাল-আটা বিক্রি হচ্ছে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৯ পিএম, ১৭ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নড়াইল পৌরসভাসহ দুই উপজেলার ১৮টি ওএমএস কেন্দ্রে স্বল্পমূল্যে চাল-আটা বিক্রি হচ্ছে। খাদ্য বিভাগের তত্ত্বাবধানে খোলা বাজারে চাল-আটা বিক্রি কর্মসূচির আওতায় এ উদ্যোগ চলছে। ডিলারের মাধ্যমে প্রতি কেজি চাল ৩০টাকা দরে এবং প্রতি কেজি আটা ১৮টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজার মূল্য থেকে ওএমএস কর্মসূচির আওতায় নিন্মবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ সরকারি ব্যবস্থাপনায় স্বল্পমূল্যে চাল-আটা কিনতে পেরে স্বস্তিতে খাদ্য চাহিদা পূরণ করতে পারছেন।

জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় জানায়, নড়াইল পৌরসভা এলাকায় ১২টি কেন্দ্রে ১২জন ডিলারের মাধ্যমে ওএমএস কর্মসূচির আওতায় চাল ও আটা বিক্রি হচ্ছে। এছাড়া লোহাগড়া উপজেলায় ৩জন ডিলারের মাধ্যমে এবং কালিয়া উপজেলায় ৩ জন ডিলারের মাধ্যমে ওএমএস কর্মসূচির আওতায় চাল বিক্রি হচ্ছে। 

শুক্র ও শনিবার বাদে সপ্তাহে ৫দিন নড়াইল পৌরসভা এলাকায় প্রত্যেক ডিলার ৫টন চাল ও ৫টন আটা ভোক্তা পর্যায়ে বিক্রি করে থাকেন।একজন ওএমএস সুবিধাভোগী সর্বোচ্চ ৫ কেজি চাল বা ৩ কেজি আটা উত্তোলন করতে পারবেন।

নড়াইল পৌরসভা এলাকার ভওয়াখালী, কুড়িগ্রামসহ বিভিন্ন ওএমএস কেন্দ্রে চাল ও আটা কিনতে আসা একাধিক ব্যক্তি জানান, তারা নিন্মবিত্ত পরিবারের সদস্য। বাজার থেকে যেখানে প্রতিকেজি মোটা চাল কমপক্ষে ৬০-৬৪ টাকা দরে এবং আটা ৫৫ টাকা দরে কিনতে হচ্ছে, এখানে তারা বাজার মূল্যের চেয়ে অর্ধেকের কম দামে চাল-আটা কিনতে পারছেন।

জেলা খাদ্য নিয়ন্ত্রক অনির্বাণ ভদ্র জানান, প্রকৃত ভোক্তা পর্যায়ে সঠিকভাবে ও এমএস’র চাল-আটা পৌঁছে দিতে প্রতিটি কেন্দ্রে জেলা খাদ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত লোকজন সরেজমিনে তদারকি করেন। প্রত্যেক ওএমএস ভোক্তা যাতে সঠিকমূল্যে চাল-আটা ক্রয় করতে পারেন সে ব্যাপারে ডিলারদের নির্দেশনা দেয়া আছে। কোন ডিলার নিয়ম কানুনের ব্যতয় ঘটালে তার ডিলারশীপ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।