পদক জয়ের লক্ষ্যে ইরান গেল বাংলাদেশের মেয়েরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৩ এএম, ৩ মার্চ ২০২৫ সোমবার
ফাইল ছবি
আগামী ৪ মার্চ ইরানের রাজধানী তেহরান থেকে ১৭ কিলোমিটার উত্তর-পূর্বে পারদিস শহরে পর্দা উঠবে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের। আর এই লড়াইয়ে অংশ নিতে রাতে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী কাবাডি দল।
রোববার (২ মার্চ) রাত ৯টায় দলের ৯ জন খেলোয়াড়ের, বাকি সদস্য যাবেন ৩ মার্চ সকাল ৯টা ৫৫ মিনিটের আরেক ফ্লাইটে।
শ্রাবণী মল্লিক, বৃষ্টি বিশ্বাস, রুপালী সিনিয়র, স্মৃতি আক্তার, রেখা আক্তারী, মেবি চাকমা, রুপালী আক্তার, লাকী আক্তার, আঞ্জুয়ারা রাত্রি, তাহরিম, সুচরিতা চাকমা ও খাদিজা খাতুনকে নিয়ে গড়া হয়েছে বাংলাদেশ দল।
২০০৫ সালে শুরু হওয়া এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের এটি হতে যাচ্ছে ৬ষ্ঠ আসর। বিগত পাঁচ আসরের মধ্যে ২০০৫ সালে অভিষেক আসরে ব্রোঞ্জপদক জিতেছে বাংলাদেশ। তবে এবার পদক জয়ের প্রত্যাশা নিয়ে দেশ ছাড়ছেন কোচ শাহনাজ পারভীন মালেকা।
তিনি বলেন, যদি বলি আমরা স্বর্ণ কিংবা রুপা জয়ের লক্ষ্য নিয়ে যাবো—ওটা মোটেও বাস্তবসম্মত হবে না। বর্তমান অবস্থান বিবেচনায় ভারত এবং ইরান আমাদের চেয়ে এগিয়ে আছে। এই বাস্তবতা মাথায় রেখেই খেলতে হবে আমাদের। আমি বিশ্বাস করি ব্রোঞ্জ জয়ের ক্ষমতা বর্তমান দলটির রয়েছে। সেই লক্ষ্য নিয়েই আমরা ইরান যাবো।
গত ১০ জানুয়ারি ২০২৫ থেকে ধানমন্ডির মহিলা ক্রীড়া কমপ্লেক্সের আবাসিক ক্যাম্পে অনুশীলন করছিল বাংলাদেশ নারী কাবাডি দল। এই দলে মূল কোচ সুবিমল হলেও ইরানে নারীদের খেলায় পুরুষরা থাকতে পারেন না। ফলে স্টেডিয়ামে মালেকাকেই কোচের দায়িত্ব পালন করতে হচ্ছে।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না






