পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকাগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪১ পিএম, ৩০ অক্টোবর ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী ট্রেন যাত্রা করবে বুধবার (১ নভেম্বর)। এ লক্ষ্যে খুলনায় শনিবার (২৮ অক্টোবর) থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। ১০টি বগির ওই ট্রেনে সাত শতাধিক যাত্রী চলাচল করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মো. মাসুদ রানা বলেন, ‘পদ্মা সেতু হয়ে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ১ নভেম্বর রাত পৌনে ১০টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। যা বর্তমানে রাত সোয়া ১০টায় খুলনা থেকে ছেড়ে যমুনা সেতু হয়ে ঢাকা যাচ্ছে। ১ নভেম্বর থেকে এটি পদ্মা সেতু হয়ে ঢাকায় গেলে সময় কমে আসবে। এই ট্রেনের টিকিট ২৮ অক্টোবর থেকে বিক্রি শুরু হয়েছে।’
তিনি জানান, পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল উপলক্ষে বিশেষ কোনও আয়োজনের নির্দেশনা ২৯ অক্টোবর পর্যন্ত পাওয়া যায়নি।
এই ট্রেনের অগ্রিম টিকিট কাটা এক যাত্রী রফিকুল ইসলাম বলেন, ‘২৯ অক্টোবর খুলনা স্টেশনের কাউন্টার ফাঁকা ছিল। তাই টিকিট পেতে তেমন কোনও ঝামেলা পোহাতে হয়নি।’
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফুজ্জামান বলেন, ‘পদ্মা সেতুর সুফলের অংশ হিসেবে ট্রেনযাত্রায় মাইলফলক তৈরি হলো। উন্নয়নের ধারাবাহিকতায় যা আরও সুসংহত হবে।’
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








