পরিবারের কাছে ফিরলো পল্লবীর সেই তিন শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৬ এএম, ১০ অক্টোবর ২০২১ রবিবার
ফাইল ছবি
১০ দিন পর পরিবারের কাছে ফিরলো রাজধানীর পল্লবী থেকে নিখোঁজ হওয়া তিন শিক্ষার্থী।
শনিবার (৯ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) সজিব খান তিন শিক্ষার্থীকে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে আদালতে হাজির করে নারী ও শিশু নির্যাতন আইনের ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম তাদের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের পরিবারের জিম্মায় দেওয়ার আদেশ দেন আদালত।তদন্ত কর্মকর্তা সজিব খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর পল্লবীর ১১ নম্বর প্যারিস রোডের সি ব্লক ১৮ নম্বর লাইন এলাকা থেকে তিন শিক্ষার্থী নিখোঁজ হন। তাদের মধ্যে একজন মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের, একজন পল্লবী ডিগ্রি কলেজের এবং অপরজন দুয়ারীপাড়া কলেজের শিক্ষার্থী। তারা একে অপরের বান্ধবী। বাসা থেকে বের হওয়ার সময় ওই তিন শিক্ষার্থী নগদ টাকা, স্বর্ণালঙ্কার, শিক্ষা সনদ ও মূল্যবান জিনিসপত্র সঙ্গে নিয়ে যায়।
এ ঘটনায় নিখোঁজ এক শিক্ষার্থীর বড় বোন অ্যাডভোকেট কাজী রওশন দিল আফরোজ পল্লবী থানায় ৩ অক্টোবর রাতে অপহরণের মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই চারজনকে গ্রেপ্তার করা হয়। পরদিন ওই চার আসামির মধ্যে রকিবুল্লাহর নামে এক আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অপর তিন আসামি মো. তরিকউল্লাহ, জিনিয়া ওরফে টিকটক জিনিয়া রোজ এবং শরফুদ্দিন আহম্মেদ অয়নের বয়স নির্ধারণের পর রিমান্ড শুনানির আদেশ দেন আদালত। ৬ অক্টোবর রিমান্ড শেষে রকিবুল্লাহকে কারাগারে পাঠানো হয়।
এদিকে, গত বুধবার ভোরে মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে ওই তিন শিক্ষার্থীকে উদ্ধার করে র্যাব। পরে তাদের তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়।
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার






