‘পরী’ চান শেখ সাদী, স্পষ্ট করলেন পরীমণি
| উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৩ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
তরুণ প্রজন্মের সংগীতশিল্পী শেখ সাদীর গানে মুগ্ধ শ্রোতারা। ইতোমধ্যে বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। শ্রোতাদের ভালোবাসায় ধীরে ধীরে ভারী তার দায়িত্বের পাল্লা। আর তাইতো ভিন্ন ঘরানার গানের সঙ্গে নিজেকে যুক্ত করছেন এই গায়ক।
এদিকে বেশ কয়েকদিন ধরেই নেটদুনিয়ায় চর্চায় রয়েছে পরীমণি ও শেখ সাদীর প্রেমের গুঞ্জন। যদিও এ নিয়ে দুজনের পক্ষ থেকেই আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি। তবে সোশ্যাল মিডিয়ায় তাদের বিভিন্ন ইঙ্গিতপূর্ণ পোস্ট রহস্য আরও বাড়িয়ে তুলেছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) শেখ সাদী তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, I don’t like girls anymore. I deserve Pori.
সাদীর দেওয়া স্ট্যাটাসকে ঘিরে ভক্তদের মধ্যে কৌতূহলের শেষ নেই। অনেকেই ধারণা করছেন, এখানে ‘Pori’ বলতে তিনি সরাসরি অভিনেত্রী পরীমণির কথাই বলেছেন। তবে কেউ কেউ মনে করছেন, এটি শুধুই কাকতালীয় বা ‘পরী’ বলতে তিনি আদর্শ প্রেমিকার কথাই বোঝাতে চেয়েছেন।
তার এই স্ট্যাটাসের কমেন্ট সেকশনে অনেকেই সরাসরি পরীমণির নাম উল্লেখ করেছেন এবং তাদের সম্পর্কের বিষয়ে প্রশ্ন তুলেছেন।
এদিকে শেখ সাদীর এ পোস্ট নিয়ে দিনভর যখন নানা চর্চা হচ্ছে, তখন শেখ সাদী’র নাম উল্লেখ না করেই বিষয়টি স্পষ্ট করলেন চিত্রনায়িকা পরীমণি। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ওরে পরী মানে ডানা ওয়ালা পরী, পরীমণি না।
এদিকে বিষয়টি নিয়ে এ নিয়ে সংবাদমাধ্যমকে শেখ সাদী বলেন, তেমন সিরিয়াস কিছু ভেবে দেইনি। এরপরও সবাই যে এত সিরিয়াসলি নেবে, তা ভাবতেও পারিনি। তবে এখন থেকে ফেসবুকে কিছু লেখার আগে অবশ্যই ভাবব। আমরা সহকর্মী, একসঙ্গে কাজের পরিকল্পনা চলছে। এর থেকে আর বেশি কিছু নয়।
ক্যাপশন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, চ্যাটজিপিটির কাছে ক্যাপশন চেয়েছিলাম। সেখান থেকেই এ ধরনের একটি বাক্য পেয়েছি। তারপরই জানতে চাওয়া হয় গায়কের কাছে, চ্যাটজিপিটি কি আপনার মনের কথা বুঝে গেল?
হাসতে হাসতে শেখ সাদী বলেন, বিশ্বাস করুন, চ্যাটজিপিটি বেশ স্মার্ট। কিন্তু বিষয়টি এমন নয়। তবে এটা ঠিক, প্রতিটি ছেলে চাইবে তার জীবনসঙ্গী পরীর মতো হউক। “পরি”র মতো, তাই লিখেছি।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য







