পর্নোগ্রাফিকাণ্ডে গ্রেপ্তার স্বামী, শিল্পাকে পাঁচ ঘণ্টা ধরে জেরা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৪ পিএম, ২৪ জুলাই ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
স্বামী রাজ কুন্দ্রার পর্নোগ্রাফিকাণ্ডে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির বয়ান রেকর্ড করল মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। শুক্রবার অভিনেত্রীকে ‘কেনরিন’ নামে একটি সংস্থায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এই সংস্থাই ‘হটশটস’ অ্যাপটি তৈরি করে, যে অ্যাপের মাধ্যমে নিজের বানানো পর্ন ভিডিও প্রকাশ করতেন রাজ কুন্দ্রা।
শিল্পার কাছ থেকে এই সংস্থা, তার কর্মপদ্ধতি এবং আর্থিক লেনদেন নিয়ে জানতে চান গোয়েন্দারা। এছাড়া ‘কেনরিন’ সংস্থার সঙ্গে রাজ কুন্দ্রাদের যোগাযোগ নিয়েও প্রশ্ন করা হয় শিল্পাকে। টানা পাঁচ ঘণ্টা ধরে চলে এই জিজ্ঞাসাবাদ। এ সময় সেখানে শিল্পার স্বামী রাজ কুন্দ্রাও উপস্থিত ছিলেন।
‘কেনরিন’ সংস্থা ছাড়াও ভিয়ান ইন্ডাস্ট্রিজ নিয়েও শিল্পাকে প্রশ্ন করেন গোয়েন্দারা। তার কাছে জানতে চাওয়া হয়, ২০২০ সালের ডিসেম্বরে তিনি কেন ভিয়ান ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর পদ থেকে পদত্যাগ করেন। সংস্থার সঙ্গে সব সম্পর্ক কেন ত্যাগ করেন শিল্পা, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।
পাঁচ ঘণ্টার জেরায় উঠে আসে রাজ কুন্দ্রার পর্ন ভিডিওর শুটিং নিয়ে নানা প্রশ্নও। এই প্রশ্নের উত্তরে শিল্পা যা যা বলেছেন, সেগুলোকে প্রাথমিক বয়ান হিসাবে রেকর্ড করে নিয়েছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ।
পর্ন ছবি তৈরির অভিযোগে গত সোমবার গ্রেপ্তার হন রাজ কুন্দ্রা। পর্ন বানানোর পাশাপাশি তিনি তা বিশেষ অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দিতেন মুঠোফোনে। পুলিশ সূত্রে খবর, ঘটনার মূল ষড়যন্ত্রকারীও তিনি। কোটি টাকার এক বাংলোয় তিনি পর্ন ছবির শুটিং করতেন বলেও জানিয়েছে পুলিশ।
এদিকে, এ ঘটনার মধ্যেই শিল্পা শেঠির টুইটার হ্যান্ডেল থেকে তার ছবি ‘হাঙ্গামা টু’ নিয়ে টুইট করা হয়। নায়িকার জবানিতে সেখানে বলা হয়েছে, ‘একটি ছবি অনেক মানুষের পরিশ্রমের ফল, তাই সকলকে ছবিটি দেখার জন্য অনুরোধ করছি।’
স্বামী রাজের গ্রেপ্তারির পরই ‘হাঙ্গামা টু’ প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়, কোনো পরিস্থিতিতেই ছবির মুক্তি পেছাবে না। সেই মতো শুক্রবারই ছবি রিলিজ করা হলো। অনুরাগীদের ছবির পাশে থাকার অনুরোধ জানিয়েছেন শিল্পা।
-জেডসি
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান










