পর্যটনের নতুন আকর্ষণ বোয়ালিয়া বিল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৭ পিএম, ৬ অক্টোবর ২০২১ বুধবার
ফাইল ছবি
চারদিকে থৈ থৈ করছে পরিষ্কার পানি। তার উপরে বাঁশের তৈরি লাল-সাদা-সবুজ রঙের দৃষ্টিনন্দন ঘর। খোলা হাওয়ায় সেই ঘরে সবুজ প্রকৃতি উপভোগ করছে বিভিন্ন বয়সী নারী-পুরুষ।
এমন দৃশ্যের দেখা মেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বড়বাজার-বরিশল হেলিডি রোডের তিতাস নদীর মোহনার বরিশল বোয়ালিয়া বিলে। দূর থেকে এ দৃশ্য দেখে যে কারো মনে হবে এটি যেন কোনো সমুদ্র সৈকত। দর্শনার্থীদের সুবিধার্থে বিলের পাড়ে গড়ে উঠেছে দোকানপাট, রেস্টুরেন্ট। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত সব বয়সী মানুষের পদচারণায় মুখর থাকে এ বিল।
বোয়ালিয়া বিলের পাড়ের দৃষ্টিনন্দর এসব ঘর ও রেস্টুরেন্টের মালিক ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল গ্রামের প্রবাসী মো. আলমগীর হোসেন ও ব্যবসায়ী নূরে আলম ভূঁইয়া। সরেজমিনে দেখা গেছে, বিলের তীরে পানির উপরে গড়ে তোলা রং-বেরঙের এসব ঘরে মানুষের উপচে পড়া ভিড়। উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে অল্প সময়েই ছড়িয়ে পড়েছে এ বিলের নাম। প্রতিদিন দূর-দূরান্ত থেকে এখানে আসছে মানুষ। একান্তে কিছুটা সময় উপভোগ করছে।
আখাউড়া পৌর শহরের মসজিদ পাড়ার মো. পারভেজ মিয়া বলেন, লোকমুখে শুনে স্ত্রী ও ছেলে-মেয়েকে নিয়ে এখানে সময় কাটাতে এসেছি। তিতাসের মোহনায় পড়ন্ত বিকেলের মুক্ত বাতাস আর নয়নাভিরাম দৃশ্য মন জুড়িয়ে দেয়।
দুর্গাপুরের মো. কামরুল ইসলাম বলেন, আমাদের এখানে ভালো কোনো রিসোর্ট নেই- যেখানে বসে অবসর সময় কাটানো যায়। এ কারণে বোয়ালিয়া বিলে এসেছি। এখানকার মুক্ত বাতাস আর নৈসর্গিক পরিবেশ খুব ভালো লাগছে।
বোয়ালিয়া বিলের পাড়ের রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারের মালিক মো. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, আমাদের এখানে বিনোদনের ভালো ব্যবস্থা নেই। অবসর সময় কাটানোর কিছু নেই। সে চিন্তা থেকেই তিতান নদীর মোহনায় বিলের মধ্যে এ রেস্টুরেন্ট তৈরি করেছি। এখানে প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি সাশ্রয়ী মূল্যে উন্নতমানের খাবারও পাওয়া যায়। মানুষ এসব আয়োজনকে বেশ ভালোভাবেই গ্রহণ করেছে। ইচ্ছা আছে এটিকে আরো বড় করার।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০



