পাকিস্তানের বিপক্ষে হেরে বিশ্বকাপ শুরু টাইগ্রেসদের
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১২ এএম, ৭ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব মাঠে গড়ানোর আগে চলছে দলগুলোর মাঝে প্রস্তুতি মূলক ম্যাচ। যেখানে বাংলাদেশ নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করেছে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচ দিয়ে। যদিও নিগার সুলতানা জ্যোতিদের বিশ্বকাপ যাত্রা সুখকর হয়নি।
কেপটাউনের ওয়েস্টার্ন প্রভিনেন্স ক্রিকেট মাঠে হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে জ্যোতি-মারুফারা।
এদিন টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে ব্যাটারদের ব্যর্থতার কারণে নির্ধারিত ২০ ওভারে ১০১ রানের বেশি করতে পারেনি বাঘিনীরা। এই রান করতে গিয়ে ৭ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট হারানো পাকিস্তান জয়ের বন্দরে পৌঁছে ৪ ওভার বাকি থাকতেই।
আগে ব্যাট করা বাংলাদেশ দলীয় শতক পেরোয় শামীমা সুলতানার ব্যাটে। এই ব্যাটার করেন দলীয় সর্বোচ্চ ৩৬ রান। এ ছাড়াও সোবহানা মোস্তার ১৮, অধিনায়ক জ্যোতির ব্যাট থেকে আসে ১৫ রান। পাকিস্তানি নারীদের পক্ষে নিদা দাঁর এবং নাশরা সান্ধু ২টি করে উইকেট নেন।
লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান অবশ্য মারুফার বোলিং আক্রমণে খেই হারিয়ে ফেলে। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট থেকে উঠে আসা মারুফা ২২ রানের মধ্যে পাকিস্তানের ২ উইকেট তুলে নেন। তবে এরপর পাকিস্তানি বাকি ব্যাটারদের অল্প কিন্তু কার্যকরী ইনিংসের সুবাদে সহজে জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি।
এরমধ্যে পাঁচে নামা নিদা দারের ১৯ বলে ২৪ এবং আয়েশা নাসিমের ১০ বলে ২০০ স্ট্রাইক রেটে অপরাজিত ২০ রানের সুবাদে সহজ জয় পায় পাকিস্তান। এই দুই ব্যাটার ছাড়াও পাকিস্তান অধিনায়ক বিসমাহ মারুফও করেন ২৪ রান।
বাংলাদেশের পক্ষে মারুফা এবং রুমানা ২টি করে উইকেট শিকার করেন। নিজেদের পরবর্তী প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের মেয়েরা মুখোমুখি হবে ভারতের বিপক্ষে। এরপরে বিশ্বকাপের মূল পর্বে গ্রুপ ‘এ’-এর খেলায় শ্রীলঙ্কা নারীদের বিপক্ষে মাঠে নামবে বাঘিনীরা।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ



