পাকিস্তানের স্কুলে মালালার বই নিষিদ্ধ
আপডেট: ১০:৫৩ এএম, ১১ নভেম্বর ২০১৩ সোমবার
ডেস্ক নিউজ, উইমেননিউজ২৪.কম
ঢাকা : বহুল আলোচিত পাকিস্তানী কিশোরি মালালা ইউসুফজাইর লেখা আত্মজীবনীমূলক বই 'আই অ্যাম মালালা' পাকিস্তানের বেসরকারি স্কুলগুলোতে নিষিদ্ধ করা হয়েছে৷ পাকিস্তান ও ইসলামবিদ্বেষী বক্তব্য থাকার কারণে বইটি সেদেশের বেসরকারি স্কুলগুলোতে পড়ানো হবে না বলে জানিয়েছেন একজন পদস্থ কর্মকর্তা৷ দেশের দেড় লক্ষাধিক বেসরকারি স্কুলের প্রতিনিধিত্বকারী অল পাকিস্তান প্রাইভেট স্কুলস ফেডারেশন রবিবার এই সিদ্ধান্ত নিয়েছে৷
বোর্ড কর্তৃপক্ষ জানায়, 'আই এম মালালা' বইটি পড়লে শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব পড়বে৷ এ বইয়ে মালালা ইসলামের প্রতি পুরোপুরি শ্রদ্ধাশীল নয় বলে প্রকাশ পেয়েছে বলে তারা মনে করছেন৷ তাই স্কুলের পাঠ্যসূচিতে এ বই অন্তর্ভুক্ত করা হবে না বা স্কুলের লাইব্রেরিতেও এটি রাখা হবে না৷
এদিকে, সরকার এ বইয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ না করলেও সরকারি স্কুলের পাঠ্যসূচিতে এটি অন্তর্ভুক্ত করার কোনো পরিকল্পনা করেনি৷ ফেডারেশনের প্রেসিডেন্ট মির্জা কাশিফ বলেছেন, ফেডারেশনের পক্ষ থেকে বইটি পর্যালোচনার কথা ভাবা হয়েছিল৷ এরপর আমরা সেটি পর্যালোচনা করে সিদ্ধান্তে পৌঁছেছি, এটা আমাদের শিশু, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য উপযোগী নয়৷
তিনি বলেন, পাকিস্তান একটি আদর্শভিত্তিক রাষ্ট্র৷ এর আদর্শ হচ্ছে ইসলাম৷ এ বইটিতে অনেক ধরনের বক্তব্য রয়েছে, যা আমাদের মূল্যবোধের পরিপন্থী৷
কাশিফ বলেন, পাকিস্তানের ২৫ মিলিয়ন শিক্ষার্থী বেসরকারি স্কুলে পড়াশোনা করে৷ মালালা বাক স্বাধীনতার দোহাই দিয়ে সালমান রুশদির পক্ষ নিয়েছে৷
তিনি বলেন, ধারণা করা হচ্ছে এ বইয়ের বেশির ভাগই মালালা নিজে লেখেনি৷ কারণ, এতে এমন অনেক ঘটনার উল্লেখ করা হয়েছে যখন মালালার জন্মই হয়নি৷
উল্লেখ্য, বৃটেনে অবস্থানরত মালালার লেখা এই বইটি সমপ্রতি সারা বিশ্বে ব্যাপক আলোড়ন তোলে৷ মালালার সঙ্গে যৌথভাবে বইটির রচনায় সহযোগিতা করেছেন বৃটিশ সাংবাদিক ক্রিস্টিয়ানা ল্যাম্বে৷
১১ নভেম্বর'২০১৩ - বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
- বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন
- সংসারের চার দেয়ালে বন্দি মানবাধিকার
- পরীমণি, সাংবাদিকতা ও ভিউ’র অসুস্থ প্রতিযোগিতা
- চাক দোয়েল: প্রকৃতির এক অদ্ভূত নৃত্যশিল্পী
- যুদ্ধের ময়দানে এক নারী রিপোর্টার: মার্থা গেলহর্নের জন্মদিন আজ
- মার্কেন্টাইল ব্যাংকে নিয়োগ: আবেদন চলবে আরো ৪ দিন
- দুই বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা
- নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ
- বিতর্কের মাঝেই বধূর সাজে তিশা, নিজেকে বললেন ‘অপ্রতিরোধ্য’
- শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ
- বাংলাদেশে আসছেন ডাচেস অব এডিনবরা সোফি
- ১৫ বছরে উইমেননিউজ২৪.কম: নারীর কথা বলার সাহসী যাত্রা
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
- জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২
- সংসারের চার দেয়ালে বন্দি মানবাধিকার
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
- জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২
- যুদ্ধের ময়দানে এক নারী রিপোর্টার: মার্থা গেলহর্নের জন্মদিন আজ
- নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব
- ১৫ বছরে উইমেননিউজ২৪.কম: নারীর কথা বলার সাহসী যাত্রা
- মার্কেন্টাইল ব্যাংকে নিয়োগ: আবেদন চলবে আরো ৪ দিন
- শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ
- দুই বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা
- ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ
- নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ
- ইতিহাস গড়ে আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি
- মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি
- পরীমণি, সাংবাদিকতা ও ভিউ’র অসুস্থ প্রতিযোগিতা
- বিতর্কের মাঝেই বধূর সাজে তিশা, নিজেকে বললেন ‘অপ্রতিরোধ্য’











