পাখি আর ঠাম্মার দৃশ্য দেখে কেঁদে ফেলেছি: কনীনিকা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৫ পিএম, ২ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
কনীনিকা বন্দ্যোপাধ্যায়
রোজ সকাল এগারোটায় টিভির সামনে বসছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়, কুড়ি বছর পেরিয়ে যাওয়া নিজেকে টেলিভিশনের পর্দায় দেখতে।
নিজেকে দেখে খুব অবাক হচ্ছি। কী মিষ্টি আর ইনোসেন্ট ছিলাম আমি! আমার আর হাসির আন্টির দৃশ্য দেখে কেঁদে ফেলেছিলাম। মানুষটা আজ নেই। পাখি-ঠাম্মার এই সম্পর্ক এই ঘরবন্দির সময় দর্শকদের আরও প্রিয় হয়ে উঠছে-বললেন ‘এক আকাশের নীচে’ ধারাবাহিকের ‘পাখি’ ওরফে কনীনিকা।
সুমিত্রা মুখোপাধ্যায়ের জন্মদিনেই এই ধারাবাহিক পুনরায় আরম্ভ করা হয়েছে।
ইনবক্স থেকে মেসেঞ্জারে অজস্র মেসেজ পাচ্ছেন এই ধারবাহিকের অন্যতম জনপ্রিয় মুখ কনীনিকা বন্দ্যোপাধ্যায়।
তিনি জানালেন, গতকাল ওই ধারাবাহিকের অভিনেত্রী চৈতি ঘোষালের সঙ্গে কথা হয় তার।সুমিত্রা মুখোপাধ্যায়কে ঠাম্মার চরিত্রে অভিনয় করতে দেখে চৈতি ঘোষালও নস্টালজিক হয়ে পড়েছিলেন।
কনীনিকা বলেন, “ আমার সবচেয়ে বেশি মনে পড়ছে রবি ওঝার কথা। ওই সময়ে আমি একদম নতুন, ফ্লোর শেয়ার করছি রনিদা, অপুদার সঙ্গে। উনি খুব সাহায্য করেছিলেন আমায়। সংলাপ বলিয়ে নিতেন বার বার”।
ধারাবাহিকের সেটের এক পুরনো ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ধারবাহিকের সহকারী পরিচালক সুমন দাস। পোস্টে প্রচুর কমেন্ট আসে, যা থেকে বোঝা যায় দর্শকরা আবার জি বাংলায় ‘এক আকাশের নীচে’ দেখতে পেয়ে খুব খুশি।
কনীনিকা বলেন, “পাখিকে দেখে আমার মনে হচ্ছে ও চড়ুইপাখি আর আজকের কনীনিকা বাজপাখি। সেই ইনোসেন্স আর এখন নেই।আমার বরও তাই বলেছে। তবে আমি, অপুদা, রনিদা সবাই চেহারায় কত বদলে গেছি। চৈতিদি কেবল একরকম আছে”।
স্পটবয় থেকে প্রডাকশন ম্যানেজার সকলেই ধারাবাহিক দেখার পর একে অপরের সঙ্গে ফোনে কথা বলছেন, পুরনো স্মৃতি শেয়ার করছেন তারা একে অপরের সঙ্গে। মনে হচ্ছে যেন করোনার মাটিতে 'এক আকাশের নীচে' মুক্তির স্বাদ এনে দিচ্ছে।
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার







