পাতিলেবুর গুণেই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবিটিস
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০২ পিএম, ৪ নভেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
ডায়াবিটিসের সমস্যায় ভুগছেন এমন মানুষের সংখ্যা কম নেই। এই রোগ শরীরে বাসা বাঁধলে উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, স্থূলতার মতো নানা সমস্যা দেখা দেয়। অস্বাস্থ্যকর জীবনযাত্রা মূলত ডায়াবিটিসের অন্যতম কারণ। কায়িক পরিশ্রম কম করা, অনিয়মিত খাওয়াদাওয়া, অনিয়ন্ত্রিত জীবনযাপন এমন কিছু কারণে ডায়াবিটিস আরও জাঁকিয়ে বসে। ডায়াবিটিস নিয়ন্ত্রণে রাখতে অনেকেই নিয়মিত ওষুধ খান। তবে পাতিলেবুর গুণেও নিয়ন্ত্রণে রাখত পারেন ডায়াবিটিস।
ভিটামিন-সি সমৃদ্ধ পাতিলেবু শরীরের যত্ন নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই লেবুতে থাকা ফাইবার, ক্যালশিয়াম, পটাশিয়াম, অ্যান্টি-ইনফ্লেমটরি এবং অ্যান্টি-মাইক্রোবিয়াল শরীরের অন্দরে জন্ম নেয়া জীবাণুর বিনাশ ঘটায়। অনেকেই জানেন না, ডায়াবিটিস রোগীদের জন্য পাতিলেবু ওষুধের মতো কাজ করে। রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে কী ভাবে ব্যবহার করবেন পাতিলেবু?
১) ডায়াবিটিস হাতের মুঠোয় রাখতে পাতিলেবু হতে পারে অন্যতম অস্ত্র। খেতে বসার আগে এক গ্লাস পানিতে পাতিলেবুর রস আর বিটনুন মিশিয়ে খেয়ে নিন। তবে এক দিন খেয়ে বন্ধ করে দিলে চলবে না। সুস্থ থাকতে ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
২) রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে খাবারের সঙ্গে পাতিলেবু খাওয়ার অভ্যাস করুন। বিশেষত, মুসুর ডাল, শাকসবজি দিয়ে তৈরি তরকারির সঙ্গে লেবুর রস মিশিয়ে খেতে পারেন। উপকার পাবেন।
৩) ডায়াবিটিস থাকলে খাওয়াদাওয়ায় অনেক বিধিনিষেধ চলে আসে। ইচ্ছা করলেই সব কিছু খাওয়া যায় না। সন্ধের খাবার অনেকেই তাই চিনাবাদাম খান। শর্করার মাত্রা কমাতে এই বাদাম বেশ কার্যকরী। বাড়তি সুফল পেতে চিনাবাদামের সঙ্গে মিশিয়ে নিতে পারেন পাতিলেবুর রস। ডায়াবিটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
৪) ডায়াবিটিস থাকলে চিকিৎসকরা রোজ সালাদ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তবে এই সালাদে যদি দু’চামচ লেবুর রস মিশিয়ে নিতে পারেন। লেবুতে উপস্থিত পটাশিয়াম এবং ভিটামিন ডায়াবেটিক রোগীর অন্যতম ওষুধ হতে পারে।
৫) ঘন ঘন চা খাওয়ার অভ্যাস রয়েছে? তা হলে লিকার চায়ের সঙ্গে এক ফোঁটা লেবুর রস মিশিয়ে খেতে পারেন। গ্রিন টি-র সঙ্গে লেবুর রসের যুগলবন্দি ডায়াবিটিস নিয়ন্ত্রণের অন্যতম হাতিয়ার হতে পারে। সূত্র: আনন্দবাজার
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

