পানির রঙ গোলাপি, রহস্যে ঘেরা লোনার হ্রদ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৭ পিএম, ১৮ অক্টোবর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
বিশ্বে এমন অনেক হ্রদ, নদী রয়েছে যার রঙ নীল, সবুজ ইত্যাদি। কিন্তু হ্রদের পানি হঠাৎ করে গোলাপি হয়ে যায়—এমনটা দেখেছেন কখনও? সম্প্রতি এমন একটি ঘটনা আলোড়ন ফেলে দিয়েছে ভারতে। মহারাষ্ট্রের লোনার হ্রদের রঙ সবুজ থেকে বদলে হয়ে গিয়েছে গোলাপি। কিন্তু এমনটা হল কীভাবে? সেই প্রশ্নের উত্তর মেলেনি এখনও।
শোনা যায়, প্রায় ৫০ হাজার বছর আগে উল্কাপিণ্ডের আঘাতের ফলে সৃষ্টি হয়েছিল মহারাষ্ট্রের এই লোনার হ্রদ। তবে এত দিন পর্যন্ত এই হ্রদের পানির রঙ সবুজই ছিল। ফলে খুব একটা জনপ্রিয় ছিল না পর্যটকদের কাছে। কিন্তু রাতারাতি বদলে যায় লোনার হ্রদের পানির রঙ এবং সেই রঙ নীল বা স্বচ্ছ সবুজ নয়, হ্রদের পানি হয়ে যায় গোলাপি। আর এই ঘটনাই আলোড়ন ফেলে দেয় সামাজিক মাধ্যমে।
মুম্বাই থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে বুলধনা জেলায় অবস্থিত এই লোনার হ্রদ। সবুজ অরণ্যে ঘেরা এই হ্রদ বরাবরই একটি পর্যটন কেন্দ্র। কিন্তু তার জনপ্রিয়তা ভ্রমণপিপাসুদের মধ্যে সেইরূপে ছিল না। কিন্তু পানির রঙ হঠাৎ করে গোলাপি হয়ে যাওয়ায় পর্যটকদের ভিড় জমতে শুরু করেছে লোনার হ্রদে।
এই লবণাক্ত পানির হ্রদ এখন পর্যটন কেন্দ্র হিসেবে বেশ জনপ্রিয়। কোভিড লকডাউনের সময় হঠাৎ করে লোনার হ্রদের পানির রঙ গোলাপি হয়ে যায়। এটা দেখতে পর্যটকদের ভিড় যেমন বাড়ে, তেমনই কীভাবে এমনটা হল তা নিয়ে দ্বন্দ তৈরি হয় বিজ্ঞানীদের মনে।
প্রথম দিকে, অনেকে ভেবেছিলেন পানির নীচে থাকা জলজ উদ্ভিদের কারণে হয়তো এমনটা ঘটেছে। আবার অনেকের মত, লকডাউনে দূষণ কমে যাওয়ার কারণেও এটা ঘটতে পারে। তবে এমনটা ঠিক কী কারণে ঘটল তা এখনও পর্যন্ত কেউ বরতে পরছে না। তবে এই হ্রদকে নিয়ে রহস্যের শেষ নেই।
প্রায় ১.২ কিলোমিটার বিস্তৃত এই হ্রদ আদতে লবণাক্ত পানির। কিন্তু পানির রঙ পরিবর্তনের পর এর স্বাদ আর লবণাক্ত নেই। বরং এখন এই হ্রদের দুই ধরনের অম্লত্বের পানি পাওয়া যায় এবং এই দুই পানি পরস্পর মিশ্রিতও হয় না। অন্যদিকে, এই হ্রদের মাটিতে যে ধরনের খনিজ পদার্থ পাওয়া যায় তার সঙ্গে মিল রয়েছে চাঁদের মাটিতে পাওয়া খনিজের। সুতরাং, লোনার হ্রদ প্রাকৃতিক রহস্যে ঘেরা একটি পর্যটন কেন্দ্র পরিণত হয়েছে।
সূত্র: টিভিনাইন
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস

