পাহাড়ে দোল খাচ্ছে দার্জিলিং ও চায়না কমলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৮ এএম, ২৭ জানুয়ারি ২০২৫ সোমবার
সংগৃহীত ছবি
পাহাড়ি জেলা রাঙামাটিতে যে কোনো চাষাবাদই লাভজনক হয়। এমন উর্বর ভূমিতে দার্জিলিং এবং চায়না জাতের কমলা চাষ করে চমক সৃষ্টি করেছেন রাঙামাটির নানিয়ারচর উপজেলার তৈচাকমা মৌজার হেডম্যান সুদত্ত চাকমা।
চাকমা সার্কেলের হেডম্যানের দায়িত্ব পালনের পাশাপাশি কৃষির প্রতি আগ্রহ ছিল তার। তাই শত ব্যস্ততার মাঝেও কৃষি নিয়ে কিছু করার ভাবনা তাকে জেঁকে ধরে। সময়, সুযোগ করে নিত্যসঙ্গী স্মার্টফোন খুলে কৃষির ওপর ভিডিও দেখতে থাকেন। হঠাৎ নজরে আসে চুয়াডাঙ্গা জেলার সফল কৃষক রফিকুলের কমলা বাগানের ভিডিও। সিদ্ধান্ত নেন, তিনিও কমলা বাগান করবেন। যেই চিন্তা সেই কাজ। শুরু করে দিলেন কমলা বাগান গড়ে তোলার।
আজ থেকে চার বছর আগে রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কের পাশে তৈচাকমা দোসর পাড়ায় পরিত্যক্ত জমিতে সহস্রাধিক কমলা চারা রোপণ করেছিলেন। এবার সেই বাগানে শতাধিক গাছে এসেছে সবুজ, হলুদ রঙের কমলা। আকারে খানিকটা বড় আর বর্ণিলসব কমলার এই বাগান প্রথম দেখায় যে কেউ চমকিত হতে পারেন, এমন বাগান বিদেশের মাটিতে কি না।
প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা এ বাগানে আসছেন কমলা কিনতে। পাশাপাশি অনেকে ছবিও তুলছেন। নিচ্ছেন চাষবাষের খোঁজখবর। স্থানীয় থেকে শুরু করে আগত ক্রেতারা বাগানের এমন ভালো ফলন দেখে মালিকের প্রশংসায় পঞ্চমুখ। হেডম্যানের বাগান দেখে স্থানীয় অনেক বেকার তরুণ স্বপ্ন বুনছেন কমলা বাগান করার।
বাগানে আসা মো. মিজানুর রহমান বলেন, এমন বাগান দেখে যে কারও ভালো লাগবে। এত ভালো ফলন দেখে আমারও খুব ভালো লেগেছে। স্থানীয় কৃষি বিভাগ তাদের সুযোগ-সুবিধা আরও সহজ করলে এবং সরকারের পৃষ্ঠপোষকতা থাকলে এখানে অনেক সফল কৃষকের আবির্ভাব হবে।
পাশ্ববর্তী খাগড়াছড়ি জেলা থেকে বাগান দেখতে আসা খোকা চাকমা এবং ইগো চাকমা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কমলার বাগানের ভিডিও দেখে ছুটে আসেছি। এখানে এসে অনেক ভালো লাগছে। ভবিষ্যতে নিজেদের পতিত জায়গায় এ ধরনের বাগান গড়ে তুলতে পরিকল্পনা নিচ্ছি।
কমলার ক্রেতা শান্তিপ্রিয় চাকমা বলেন, হেডম্যান সুদত্ত চাকমা থেকে চার লাখ টাকার কমলা কিনেছি। বিক্রি করেছি সাত লাখ টাকায়। তিন লাখ টাকা প্রথম সিজনে লাভ করে ফেলেছি। প্রতিকেজি কমলা আকার ভেদে ২০০-৩০০ টাকায় বিকিকিনি করা হচ্ছে।
বাগান মালিক হেডম্যান সুদত্ত চাকমা বলেন, ছোটকাল থেকে কৃষির প্রতি দুর্বলতা ছিল। বাবা-দাদারা কৃষির সঙ্গে জড়িত ছিলেন। সেই দেখায় আমিও সুযোগ খুঁজছিলাম কৃষি নিয়ে কিছু করবো।
তিনি আরও বলেন, প্রথম মৌসুমে বাগানে উৎপাদিত কমলা বিক্রি করেছি চার লাখ টাকায়। এবার কমলার কলম চারার ব্যাপক অর্ডার পেয়েছি। যার বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।
এমন আয়ে বেজায় খুশি সদুত্ত চাকমা বেকারদের ঘরে বসে না থেকে নিজেদের পতিত জমিতে চাষাবাদ শুরু করতে পরামর্শ দিয়েছেন।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬



