পীর সেজে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৫ এএম, ২০ সেপ্টেম্বর ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
হবিগঞ্জে পীর সেজে সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও বিপুল অংকের টাকা আত্মসাৎ করার অভিযোগে এক প্রতারককে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) বাদীপক্ষের আইনজীবী মো. আজিজুর রহমান খান সজল এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হারুন অর রশিদ ওই ব্যক্তিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তারকৃত প্রতারক আব্দুল কাইয়ুম (৪৫) জেলার বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানায়, ভুক্তভোগী নারী ২০১৮ সালে ফটিকছড়ির একটি মাজারে কাইয়ুমের সঙ্গে পরিচয় হয়। পরে কাইয়ুম ‘পীর’ সেজে ভুক্তভোগীর বাড়িতে নিয়মিত যাতায়াত করতে থাকেন। কিন্তু ২০২১ সালে কাইয়ুম ভুক্তভোগীকে জানান, এ বাড়িটিতে থাকলে তাদের বড় বিপদ হতে পারে। দ্রুত বাড়িটি বিক্রি করা প্রয়োজন। পরে বাড়িসহ আরও কিছু জায়গা বিক্রি করে প্রায় ৭০ লাখ টাকা নিয়ে ভুক্তভোগী নারী হবিগঞ্জ চলে আসেন।
এদিকে হবিগঞ্জের ভাদৈ এলাকায় আট শতক জায়গা ক্রয় করেন। পরে সেখানে ঘর নির্মাণ করে সন্তানদের নিয়ে ভুক্তভোগী নারী বসবাস করতে থাকেন। এ সুযোগে কাইয়ুম ভুক্তভোগীকে পটিয়ে একাধিকবার ধর্ষণ করে। একপর্যায়ে ভুক্তভোগী নারী অসুস্থ হয়ে পড়েন। পরে সুস্থ হয়ে ৫ জুন প্রতারক কাইয়ুমের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী।
আইনজীবী মো. আজিজুর রহমান খান সজল জানান, ওই মামলায় অভিযুক্ত কাইয়ুম গত ৮ আগস্ট উচ্চ আদালতে জামিন প্রার্থনা করলে বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ তা নামঞ্জুর করে কাইয়ুমকে নিম্ন আদালতে হাজির হওয়ার আদেশ দেন। এর প্রেক্ষিতে কাইয়ুম মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) হবিগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে বিচারক তাকে কারাগারে পাঠান।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








