পীরগঞ্জে বাণিজ্যিকভাবে শিম চাষে আগ্রহ বাড়ছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪১ এএম, ৭ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
রংপুরের পীরগঞ্জে বিগত কয়েক বছর ধরে বানণজ্যিকভিত্তিতে শিম চাষ করছেন চাষিরা। এ মৌসুমে শিমের ভালো দাম পেয়ে অনেক খুশি চাষিরা।
পাইকারিতে শিমের কেজি ৫৫/৬০ বিক্রি হলেও খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। তবে এবছর শিমের দাম বেশি বলছেন ক্রেতারা।
চাষিরা জানান, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এবং অন্যান্য কৃষি পণ্যের সাথে তাল মিলিয়ে এবার শিমের দাম একটু বেশি।
উপজেলা কৃষি বিভাগ সুত্রে জানা গেছে, এ মৌসুমে উপজেলার ১৫টি ইউনিয়নে ৩ হাজার ৫’শ হেক্টর জমিতে শাকসবজির চাষ হয়েছে। এ মৌসুমে হাইব্রিডসহ কয়েকটি জাতের শিম চাষ হয়েছে প্রায় ৩’শ হেক্টর জমিতে।
উপজেলার কাবিলপুর ইউনিয়নে অধিক হারে শিম চাষে ঝুঁকছেন চাষিরা। চাষিরা বলছেন, শীতকালীন সবজির মধ্যে অন্যতম হলো শিম। কয়েক বছর ধরে উপজেলার বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে আগাম জাতের শিম। অন্যান্য ফসলের তুলনায় কম খরচে বেশি লাভ হওয়ায় শিম আবাদে ঝুঁকছেন চাষিরা। তবে ফলন ও বাজার পেয়ে অনেক খুশি তারা।
কাবিলপুর ইউনিয়নের জয়পুর গ্রামের শিম চাষি আনিছার রহমান জানান, এখন আমার শিম চাষের মাঝামাঝি সময়ে এসেছি। বর্তমানে পুরো দমে শিম বিক্রি করছি। শিম ব্যবসায়ীরা প্রতিবছর গ্রাম থেকে কিনে বিভিন্ন মোকামে নিয়ে যায়। ব্যবসায়ীরা বিকেলে জয়পুর গ্রামের তিন মাথায় থেকে শিম কিনে ট্রাকযোগে বিভিন্ন হাটবাজারে নিয়ে যাচ্ছে। বাড়িতে বিক্রি করে তাদের অনেক সুবিধা।
তিনি আরও জানান, ১০ শতাংশ জমিতে প্রতি সপ্তাহে এক থেকে দেড় মণ শিম উঠানো সম্ভব হচ্ছে। এখন পর্যন্ত প্রায় ২০ হাজার টাকা বিক্রি করা হয়েছে। হয়তো বা শিম চাষের শেষ সময়েও একই পরিমান বিক্রি হতে পারে।
জামালপুর গ্রামের আবু তাহের মিয়া জানান, বৈশাখ মাসের শেষ সপ্তাহে জমি চাষ করে বরবটি লাগানো হয়। বরবটির আবাদ শেষ হলেই শ্রাবণ মাসে শিমের বীজ রোপণ করা হয়েছে। কার্তিক মাসের প্রথম সপ্তাহ থেকে দেশি জাতের চিকন শিম ক্ষেতে ফলন শুরু হয়।
তিনি আরও জানান, এবছর শিম চাষের রোগ বালাই কম। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন হয়েছে। বিগত বছরের চেয়ে এবছর বাজারও অনেক ভালো। এলাকায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে আগাম জাতের শিম।
এলাকার অধিকাংশ চাষিরা বলছেন, উপজেলা কৃষি বিভাগ থেকে প্রশিক্ষণ নিয়ে পরিবেশ বান্ধব কৌশলে শাকসবজি উৎপাদন বেড়েছে। সেই সাথে বিষ মুক্ত নিরাপদ সবজির উৎপাদনও বেড়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদেকুজ্জামান সরকার বলেন, এ উপজেলার মাটি ও আবহাওয়া শিম চাষের উপযোগী। এ অঞ্চলের মাটি উর্বর হওয়ায় কম খরচে বেশি শাকসবজি উৎপাদন সম্ভব। এ উপজেলার চাষিরা এখন নানা প্রযুক্তির মাধ্যমে সবজি চাষে আগ্রহী হয়ে উঠছে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য








