পোষা পাখির যত্ন কিভাবে নেবেন, জানুন কিছু টিপস
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫২ পিএম, ১৭ আগস্ট ২০২৫ রবিবার
ছবি: সংগ্রহিত।
খাঁচার পাখিরা খুব সংবেদনশীল হয়। তাদের ঠিকমতো যত্ন করা প্রয়োজন। খাঁচায় বন্দি অবস্থায় তাদের মন ভালো রাখাও দরকার। পাখি পোষার ইচ্ছা হলে তার ঠিকমতো যত্ন নেওয়া প্রয়োজন। পোষা পাখির খাওয়াদাওয়ায় বিশেষ খেয়াল রাখতে হয়। আবার তাদের সঙ্গ দেওয়াও খুব জরুরি। জেনে নিন, কী কী করতে হবে।
পাখিকে রাখবেন কীভাবে: পোষা পাখিকে খাঁচাতেই রাখছেন আপনি। তাই পাখির আকার, বয়স বুঝে খাঁচা কিনতে হবে। অতিরিক্ত রোদ, বৃষ্টি বা বেশি হাওয়া বইছে যেখানে, সেখানে পাখির খাঁচা রাখা যাবে না। অন্ধকার, স্যাঁতসেঁতে জায়গায় খাঁচা না রেখে, আলো-বাতাস চলাচল করে, এমন জায়গায় খাঁচা রাখা উচিত। খাঁচা সপ্তাহে একদিন ভালো করে পরিষ্কার করতে হবে। খাওয়ার ও পানির পাত্রও নিয়মিত পরিষ্কার করতে হবে।
পাখির গোসলের জন্য আলাদা পানি দিতে হবে। পাখিরা গোসল করতে খুব ভালবাসে, বিশেষ করে গরমকালে। সেই পানিও বদলে দিতে হবে। সব সময় পরিষ্কার পানি রাখবেন।
পাখিকে কী কী খাওয়ানো যাবে: বিভিন্ন রকম বীজ মিশিয়ে খাওয়াতে পারেন। টিয়া পাখি নানা ধরনের তাজা ফল ও সবজি খায়, বিশেষ করে পাকা পেঁপে, আপেল, শসা, গাজর, কুমড়ো,পালং শাক ও পাকা পেয়ারা দিতে পারেন। সেদ্ধ ভুট্টা, ভেজানো ছোলা, বা অল্প পরিমাণে ভাতও দেওয়া যেতে পারে। মাঝেমধ্যে ডাবের পানিও দিতে পারেন।
পোষা পাখিকে চকোলেট খাওয়াবেন না। চকোলেটে থাকে থিয়োব্রোমাইন নামে এক ধরনের উপাদান, যা পাখিদের স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলতে পারে। এ ছাড়া পাখিকে ভুলেও চা, কফি বা সোডা খাওয়ানোর চেষ্টা করবেন না। ক্যাফিন সামান্য পরিমাণে পাখির শরীরে গেলেও ওদের হৃৎস্পন্দনে বড় প্রভাব ফেলতে পারে।
পেঁয়াজ ও রসুনও পাখির জন্য ক্ষতিকর। এগুলো খেয়ে ফেললে খাদ্যনালিতে সংক্রমণ হতে পারে। কাঁচা মাশরুম, মধু, দুধ জাতীয় খাবার পাখিদের জন্য নয়। এই সব খেলে পাখির ডায়রিয়া, লিভারের রোগ হতে পারে।
পাখির মন ভালো রাখতে যা করবেন: খাঁচার ভিতর পাখির জন্য ছোট্ট দোলনা রেখে দিন। বন্দি পাখির শরীরচর্চাও জরুরি। ছোট মই রাখতে পারেন, যেখানে সে বার বার উঠবে আর নামবে। পাখিরা বিশেষ করে টিয়া, ম্যাকাও জাতীয় পাখিরা বিভিন্ন শব্দ শুনতে ভালোবাসে। দিনের যেকোনো সময়ে তাদের তেমন শব্দ শোনাতে হবে। টিভিতে এমন চ্যানেল চালিয়ে দিন, যেখানে পাখির শো হচ্ছে। হালকা গান বা বাজনা চালাতে পারেন বাড়িতে। প্রকৃতির শব্দ আকৃষ্ট করে পাখিকে। ধরুন, ঝমঝম করে বৃষ্টি পড়ার শব্দ, কোনো পাখির ডাক, বাতাসের শব্দ বা জঙ্গলে গাছপালা, পশুপাখির যেমন শব্দ হয়, তেমন কিছু শোনান। এতে পাখির মন ভালো থাকবে।
পাখিরা রং ভালবাসে। পাখির খাঁচা এমন জায়গায় রাখুন, যেখান থেকে সে বিভিন্ন রকম রং দেখতে পায়। যদি চারপাশে গাছপালা, ফুল গাছ থাকে তো খুবই ভালো। না হলে যেখানে খাঁচা রাখছেন, তার চারপাশের দেওয়ালে বিভিন্ন রঙের ওয়াল পেপার লাগিয়ে রাখতে পারেন।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল



