‘পোস্ট-মেন্সট্রুয়াল সিনড্রম’ কী, কাদের এই সমস্যা হয়?
| উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২০ পিএম, ১৬ আগস্ট ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
প্রতি মাসে ঋতুস্রাব শুরু হওয়ার আগে নারীদের নানারকম শারীরিক ও মানসিক সমস্যা সামলাতে হয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে প্রি-মেন্সট্রুয়াল সিনড্রম বলে। মূলত হরমোনের ওঠানামার কারণেই এমন সমস্যা দেখা দেয়। সাধারণত পিরিয়ড শেষে এসব উপসর্গ ধীরে ধীরে লোপ পায়। পাশাপাশি শরীরে মেলে স্বস্তি। তবে কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রমও দেখা যায়।
কারো কারো ক্ষেত্রে ঋতুস্রাব শুরু হওয়ার আগে যে ধরনের শারীরিক বা মানসিক সমস্যা দেখা দেয়, পিরিয়ড শেষ হয়ে গেলেও একই সমস্যা থেকে যায়। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় যা ‘পোস্ট-মেন্সট্রুয়াল সিনড্রম’ নামে পরিচিত।
পোস্ট-মেন্সট্রুয়াল সিনড্রম কী?
লক্ষণগুলো ‘প্রি-মেন্সট্রুয়াল সিনড্রম’-এর মতো হলেও ‘পোস্ট-মেন্সট্রুয়াল সিনড্রম’ কিন্তু একদমই ভিন্ন বিষয়। স্ত্রীরোগ চিকিৎসকদের মতে, পিরিয়ড শুরুর আগে যেমন শারীরিক কিছু সমস্যা দেখা যায়, এক্ষেত্রে এমনটা নাও হতে পারে। বরং ‘পোস্ট মেন্সট্রুয়াল সিনড্রম’-এর ক্ষেত্রে মানসিক সমস্যাগুলো আরও বেশি প্রকট হয়ে ওঠে। অনেকে উদ্বেগ, অবসাদ, মানসিক চাপ, সিদ্ধান্তহীনতার মতো সমস্যায় ভোগেন।
‘পোস্ট-মেন্সট্রুয়াল সিনড্রম’ কেন হয়?
মূলত হরমোনের ওঠানামার কারণেই এমন সমস্যা দেখা দেয়। চিকিৎসকদের মতে, পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরেই ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন হরমোনের মাত্রা হঠাৎ বাড়তে শুরু করে। ফলে ঋতুচক্র অনুযায়ী ডিম্বস্ফুটনের সময় না হলেও উপসর্গ দেখে অনেক সময়ে তেমনটা মনে হতেই পারে। ‘পলিসিস্টিক ওভারি সিনড্রম’-এর সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের ‘পোস্ট-মেন্সট্রুয়াল সিনড্রম’ হওয়া খুবই স্বাভাবিক।
এছাড়া, পোস্ট-মেন্সট্রুয়াল সিনড্রম’র ক্ষেত্রে ইনসুলিন হরমোনের ভূমিকাও গুরুত্বপূর্ণ। ইনসুলিন হরমোন যে কেবল রক্তে শর্করার ওঠা-নামার সঙ্গে যুক্ত, এমনটা নয়। পিরিয়ডের সঙ্গে অন্য যে হরমোনগুলো জড়িত, সেগুলোর পারস্পরিক কাজকর্মও কিন্তু ইনসুলিনের ওপর নির্ভর করে।
‘পোস্ট-মেন্সট্রুয়াল সিনড্রম’ এর লক্ষণ
আবেগ নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে। ফলে মনমেজাজ বিগড়ে যাওয়া, অল্প কথায় রেগে যাওয়ার মতো লক্ষণ দেখা দেয়।
মানসিক চাপ, উদ্বেগ, অবসাদও বাড়তে পারে।
শরীরের বিভিন্ন অস্থিসন্ধিতে ব্যথার পরিমাণ বাড়তে পারে।
যৌনাঙ্গ অতিরিক্ত শুষ্ক হয়ে পড়তে পারে। কারো কারো ক্ষেত্রে জ্বালা, চুলকানি বা ছত্রাকঘটিত সংক্রমণের সমস্যাও দেখা দেয়।
এমনটা হলে পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরেও ক্লান্তি কাটানো মুশকিল হয়ে পড়ে।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি








