প্রথম নারী হিসেবে ‘এবেল পুরস্কার’ পেলেন উলেনব্যাক
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৩০ পিএম, ২১ মার্চ ২০১৯ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
গণিতের নোবেলখ্যাত ‘এবেল পুরস্কার ২০১৯’ পেলেন কারেন কেসকুলা উলেনব্যাক। প্রথমবারের মতো কোনো নারী গণিতবিদ হিসেবে এই পুরস্কার জিতলেন ৭৬ বছর বয়সি এই অধ্যাপক। যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের এমেরিটাসে অধ্যাপক হিসেবে আছেন উলেনব্যাক।
গাণিতিক বিশ্লেষণ, জ্যামিতি এবং গাণিতিক পদার্থ বিদ্যায় বিশেষ অবদান রাখায় তাকে এই সম্মানে ভূষিত করা হয়েছে বলে এবেল কর্তৃপক্ষ তাদের ওয়েব সাইটে প্রকাশ করেছে।
গণিতে অবদানের জন্য নোবেল দেয়ার বিধান না থাকায় এ ক্ষেত্রে স্বীকৃতির যে শূন্যতা ছিল এবেল পুরস্কারের মাধ্যমে তার কিছুটা পূরণ হচ্ছে বলে জানিয়েছে সায়েন্স অ্যালার্ট ডটকম। নরওয়েরে অ্যাকাডেমি অব সায়েন্স অ্যান্ড লেটারস মর্যাদাপূর্ণ এ এবেল পুরস্কার দিয়ে থাকে।
২০০২ সাল থেকে শুরু হওয়া এবেল পুরস্কারের অর্থমূল্য প্রায় ৭ লাখ ৪ হাজার মার্কিন ডলার। আগামী ২১ মে অসলোতে এক অনুষ্ঠানে নরওয়ের রাজা পঞ্চম হেরাল্ড উলেনব্যাকের হাতে পুরস্কারটি তুলে দেবেন।
এবেল কমিটির প্রধান হ্যান্স মন্তি কুশ বলেছেন, জ্যামিতিক বিশ্লেষণ ও গেইজ থিওরি নিয়ে মৌলিক কাজ করায় ২০১৯ সালের এবেল পুরস্কার পাচ্ছেন কারেন উলেনব্যাক। তার কাজ গাণিতিক দৃশ্যপটে নাটকীয় পরিবর্তন এনেছে। তার তত্ত্ব সাবানের বুদবুদে যেমন তৈরি হয় তেমন ক্ষুদ্র পৃষ্ঠতল এবং উচ্চ মাত্রার ক্ষেত্রে আরও ক্ষুদ্রিকীকরণ সমস্যাগুলো বোঝায় বিপ্লব সাধন করেছে।
তত্ত্বীয় পদার্থবিজ্ঞানের ভাষা হল গেইজ থিওরি, আর এ ক্ষেত্রে উলেনব্যাকের কাজ একটি ভিত্তি তৈরি করেছে যা কণা পদার্থবিদ্যা, স্ট্রিং থিওরি ও সাধারণ আপেক্ষিকতার ক্ষেত্রে অত্যাবশ্যক ভূমিকা পালন করছে।
গণিত ও বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে যেসব পুরস্কার দেওয়া হয় ঐতিহাসিকভাবেই তার বেশিরভাগই পুরুষদের দেওয়া হয়। এখন পর্যন্ত নোবেলজয়ী ৯০৪ জনের মধ্যে মাত্র ৫১ জন নারী। তাই প্রথম নারী হিসেবে উলেনব্যাকের এবেল জয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











