প্রথম প্রস্তুতি ম্যাচে কাল শ্রীলংকার মুখোমুখি বাংলাদেশ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০৭ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার
প্রতীকী ছবি
তামিম ইকবালের বাদ পড়ার ঘটনা যখন দেশের ক্রিকেটে তুমুল আলোচনার কেন্দ্রবিন্দুতে ঠিক সেই মুহুর্তে আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আগামীকাল শুক্রবার গুয়াহাটিতে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে পরবর্তীতে টিম ম্যানেজমেন্ট এবং বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তামিম।
বেসরকারি টিভি চ্যানেল টি-স্পোর্টস-এ সাকিব আল হাসানের একান্ত সাক্ষাৎকার প্রচারিত হবার পর আলোচনাটি আরও বেশি ডালপালা মেলেছে। তামিমের মনোভাবকে ‘শিশুসুলভ’ আখ্যা দিয়ে কটাক্ষ করেছেন অধিনায়ক সাকিব। দলের প্রয়োজনে যেকোন পজিশনে তামিমের না খেলার ইচ্ছায় অসন্তুষ্ট সাকিব।
দেশের সবচেয়ে বড় দুই তারকার দ্বন্দ স্বাভাবিকভাবেই পুরো দেশকে বিভক্ত হতে বাধ্য করেছে। এমন সব বির্তকের আড়ালে বাংলাদেশের বাজে পারফরমেন্স ঢাকা পড়েছে।
এশিয়া কাপে ভালো-খারাপ মিলিয়ে পারফরমেন্স করলেও নিজেদের শেষ ম্যাচে ভারতকে হারিয়ে বড় লজ্জার হাত থেকে রক্ষা পায় বাংলাদেশ। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে হারে টাইগাররা। ২০১৩ সালের পর ব্ল্যাক ক্যাপসদের কাছে প্রথম সিরিজ হারে বাংলাদেশ।
আরো খারাপ লক্ষণ হচ্ছে এ বছর নিজ মাঠে বাংলাদেশ তিনটি ওয়ানডে সিরিজ হেরেছে। এটা এ জনই আরো বেশি হতাশার কেননা ২০১৫-২০২২সালের মধ্যে নিজ মাটিতে যেখানে মাত্র একটি সিরিজ হেরেছিল টাইগারা।
এই জটিল অবস্থার মধ্যেই বাংলাদেশ অনুশীলন ম্যাচ খেলতে নামছে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২৫ট ৩০ মিনিটে।
যদিও অনুশীলন ম্যাচটি খুব বেশি গুরুত্বপুর্ন নয়। তথাপি বাংলাদেশের বেলায় এটির ভিন্ন দিক রয়েছে। মূলত বিশ্বকাপের আগে আরেকটা পরাজয় টাইগারদের সহ্য করা কঠিন। আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করার আগে আগামীকাল শ্রীলংকা এবং ২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচেই জয় পেতে চাইবে বাংলাদেশ।
গতকাল রাতে গুয়াহাটিতে পৌঁছার পর আজ অনুশীলন করেছে টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) পাঠানো এক ভিডিওতে দেখা গেছে অনুশীলন পর্ব শুরুর আগে অধিনায়ক সাকিব আল হাসান খেলোযাড়দের ব্রিফ করছেন, যেটা কখনো খুব বেশি দেখা যায় না।
তবে দেশের ক্রিকেটের চলমান পরিস্থির প্রেক্ষাপটে এ সংক্ষিপ্ত ব্রিফটি অপরিহার্য্য এবং স্বাভাবিক বলেই মনে হচ্ছে। কেননা গুরুত্বপূর্ন একটা ইভেন্টের আগে অধিনায়কের এ ধরনের ব্রিফ সব ধরনের উদ্বেগ থেকে খেলোয়াড়দের মুক্ত রাখবে।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে











