প্রধামন্ত্রীর জন্য ইডেন গার্ডেনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৩৭ পিএম, ১৮ নভেম্বর ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় দিন-রাত কাজ করে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ২২ নভেম্বর ইডেন গার্ডেন টেস্ট ম্যাচের উদ্বোধন করবেন তিনি। তাই তাকে বরণ করতে চলছে নানা কর্মযজ্ঞ।
প্রধানমন্ত্রী ছাড়াও সেখানে থাকবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ওপার বাংলার (পশ্চিমবঙ্গের) মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তাই কঠোর নিরাপত্তায় ঢেকে ফেলা হচ্ছে ইডেন ও হেঁশেলে।
টেস্টের দর্শকদের চাহিদা অচিন্তনীয়। ইতোমধ্যে টিকিটের জন্য শুরু হয়েছে হাহাকার। অনলাইনে বরাদ্দ দেয়া টিকিট শেষ হয়েছে। ক্লাবগুলো তাদের পুরো কোটা তুলে নিয়েছে।
২২ নভেম্বর দমদম বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। একই দিনে সন্ধ্যা সাড়ে সাতটার ফ্লাইটে দেশের পথে যাত্রা করবেন তিনি।
প্রসঙ্গত, গত শনিবার (১৬ নভেম্বর) শেখ হাসিনার জন্য কেমন নিরাপত্তা ব্যবস্থা করেছে ভারত তা খতিয়ে দেখার জন্য বাংলাদেশের ১৩ সদস্যের একটি নিরাপত্তা টিম ভারতে যান। প্রধানমন্ত্রী যে বক্সে বসবেন তার আগের দুটো রো তে কর্ডন করার কথা বলেছেন তারা। ল্যান্ডলাইন ও ওয়াফাই ব্যবস্থা করার কথা বলা হয়েছে। যেখানে রান্না করা হবে সেখানে থাকবে সিসিটিভি ক্যামেরা। প্রধানমন্ত্রীর সাথে অবশ্য একজন ফুড টেস্টারও থাকবেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভারতীয় দমকল বাহিনী পুরো এলাকা ভালোভাবে খতিয়ে দেখেছে। তাদের সঙ্গে সার্বক্ষণিক ছিলেন, সিএবি সচিব অভিষেক ডালমিয়া।
সচিব বলেন, এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে। তবে ২০ তারিখে আরো একবার পরীক্ষা চালানো হবে।
-জেডসি
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু











