ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১:৫৬:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

প্রসবের পর নবজাতকের মরদেহ স্যুটকেসে লুকিয়ে রাখেন মা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৩ পিএম, ২৬ অক্টোবর ২০২৪ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্রিটেনে নিজের নবজাতক সন্তানকে খুন করার দায়ে অভিযুক্ত হয়েছেন এক মালয়েশীয় তরুণী। তিনি দেশটির কোভেন্ট্রি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। অভিযোগ রয়েছে, তিনি নবজাতককে একটি ব্রেকফাস্ট সিরিয়াল বক্সে ভরে সেটিতে প্লাস্টিকের ব্যাগ দিয়ে মুড়িয়ে নেন। পরে সেই নবজাতকের লাশটি তিনি একটি স্যুটকেসে ভরে রাখেন। শুক্রবার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত সেই তরুণীর নাম থিও জ শিন (২২)। আদালতে, তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। ব্রিটেনের দ্য ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) বিষয়টি জানিয়েছে।

অভিযোগকারীরা বলেছেন, শিশুটি জন্মের পর দীর্ঘ সময় জীবিত ছিল এবং থিও জানতেন যে, শিশুটিকে বাক্সের মধ্যে রাখার পর সে মারা যাবে। তারপরও সে এই কাজ করেছে।