প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে হারাল জ্যোতিরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৬ পিএম, ২৭ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি সিরিজ খেলতে গেল মঙ্গলবার শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরপর সেখানে পৌঁছানোর পর আজ (বৃহস্পতিবার) শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড একাদশের বিপক্ষে ২০ ওভারের প্রস্তুতি ম্যাচে মাঠে নামে টিম টাইগ্রেস। আর মাঠে নেমেই জয়ের দেখা পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল।
প্রথমবার দলে ডাক পাওয়া সুলতানা খাতুনের ৩২ রানে ভর করে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ এদিন সংগ্রহ করে ১১৬ রান। জবাবে মাত্র ৮৯ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা একাদশের ইনিংস। ফলে ২৭ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগ্রেসরা। বাংলাদেশে হয়ে স্পিনার ফাহিমা খাতুন ২২ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট নেন।
এদিন বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নেমে ব্যর্থ হন দুই ওপেনার শামীমা সুলতানা (৭) ও মুর্শিদা খাতুন (২)। এরপর তিন নম্বরে নেমে কোনো রান না করেই ফেরেন সোবহানা মোস্তারি। চারে নামা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি করেন ১১ রান। রিতু মনি করেন ১৭ রান।
১০ নম্বরে ব্যাট করতে নেমে সুলতানার ব্যাটেই রক্ষা পায় টাইগাররা। ৬০ বল খেলে ২ চার ১ ছক্কায় করেন সর্বোচ্চ ৩২ রান। জাহানারা আলম অপরাজিত থাকেন ১৬ রানে। স্বল্প লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় লঙ্কান মেয়েরা। তবে শেষ পর্যন্ত টাইগ্রেস স্পিনার ফাহিমার বিষে নীল হয়ে যায় স্বাগতিকরা। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন লিমাসা থিমেসানি।
এছাড়া ১৯ রানে অপরাজিত ছিলেন পিয়ুমি ওয়াথাসালা। ১৮ রান করেন মাদুশিকা। ফাহিমার ৪ উইকেটের সাথে ২ টি করে উইকেট নেন দিশা বিশ্বাস ও নাহিদা আক্তার।
কলম্বোতে আগামী ২৯ এপ্রিল প্রথম ওয়ানডে মুখোমুখি হবে দুই দল। এরপর ২ এবং ৪ মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় এবং শেষ ওয়ানডে। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি এসএসসি গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে আগামী ৯, ১১ ও ১২ মে।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা











